এই মুহূর্তে যদি আপনি আপনার গচ্ছিত অর্থ কম সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনার জন্য সময়ের সেরা স্কিম ঘোষণা করেছে। যার মাধ্যমে আপনি মাত্র ৪৪৪ দিনের মধ্যে বিশাল অংকের টাকা রিটার্ন পেতে পারেন। বিশেষ করে বয়স্ক নাগরিকরা এই প্রকল্পে বিনিয়োগ করে মোটা অংকের টাকা ফেরত পেতে পারেন। প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় স্টেট ব্যাংকের এই স্কিমে সাধারণ নাগরিকদের জন্য ৭.২৫ শতাংশ সুদ এবং বয়স্ক নাগরিকদের জন্য ৭.৭৫ শতাংশ সুদ প্রদান করা হয়।
এটি একটি আমানত প্রকল্প এবং অত্যন্ত কম সময়ের জন্য বিনিয়োগ করতে হয় বিনিয়োগকারীকে। যদি আপনি স্বল্প দিনের জন্য লাভজনক স্কিমে বিনিয়োগ করতে চান, তবে আপনার জন্য “অমৃত বৃষ্টি” প্রকল্পটি লাভজনক হয়ে উঠতে পারে। যেখানে মাত্র ৪৪৪ দিনের জন্য আপনি বিনিয়োগ করে মোটা অংকের টাকা রিটার্ন পেতে পারেন। আপনার নিশ্চয়ই ভারতীয় স্টেট ব্যাঙ্কের একাধিক বিনিয়োগ প্রকল্পের সাথে পরিচিত। তবে অমৃত বৃষ্টি প্রকল্পে বিনিয়োগ করার পর বিনিয়োগকারী ওই ফিক্সড ডিপোজিটের বিনিময়ে ব্যাংক থেকে ঋণগ্রহণের সুবিধা পেয়ে থাকেন।
“অমৃত বৃষ্টি” প্রকল্পে এক হাজার টাকা থেকে বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারীরা। এই প্রকল্পে বিনিয়োগ করার কোন উর্ধ্বসীমা নেই। অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য এই প্রকল্পে অগণিত টাকা বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারীরা। এই প্রকল্পটি, ২০২৪ সালের ১৫ই জুলাই শুরু করেছিল ভারতীয় স্টেট ব্যাংক। যার সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ ২০২৫ সাল। তবে নির্দিষ্ট সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে এই প্রকল্পে টাকা উত্তোলন করার সুবিধা প্রদান করেনা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…