ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI একাউন্টে নতুন ডেবিট কার্ড চান? এভাবে করুন আবেদন, নাহলে পাবেন না কার্ড

ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেবিট কার্ড ইস্যু করার বিষয়ে পুনরায় একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে৷ এসবিআই জানিয়েছে যে, আপনার ডেবিট কার্ড বা এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে, আপনি কিছু শর্ত পূরণ করলেই এটি আবার আপনার ঠিকানায় পাঠানো হবে। যদি এই শর্ত পূরণ না হয়, তাহলে আপনাকে নিকটস্থ শাখায় গিয়ে ডেবিট কার্ডের জন্য নতুন করে আবেদন করতে হবে।

একজন ব্যবহারকারী ডেবিট কার্ড ইস্যু না করার অভিযোগ করায় দেশের বৃহত্তম ব্যাঙ্ক এই তথ্যটি শেয়ার করেছে। এসবিআই এর এই গ্রাহক বলেছেন যে, তার এসবিআই অ্যাকাউন্ট ১০ বছরেরও বেশি সময় ধরে রয়েছে। সম্প্রতি তার ডেবিট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু ঠিকানায় পাঠানোর পরিবর্তে ব্যাংক শাখা তাকে আবার আবেদন করতে বলেছে। X অর্থাৎ টুইটারে এই তথ্য শেয়ার করেছেন গ্রাহক।

এসবিআই ডেবিট বা এটিএম কার্ড পুনরায় জারি করার নিয়ম

SBI-এর নিয়ম অনুসারে, ব্যাঙ্ক স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের নিবন্ধিত ঠিকানায় ডেবিট কার্ড পাঠায় যদি তারা নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারেন। আপনি যদি এই শর্তগুলি পূরণ না করেন, তাহলে আপনাকে KYC নথি সহ ব্যাঙ্ক শাখায় গিয়ে একটি নতুন ডেবিট কার্ড বা এটিএম কার্ডের জন্য আবেদন করতে হবে।

শর্ত কি কি?

১. আপনার অ্যাকাউন্ট যদি ফাইন্যান্সিয়াল ইনক্লুসন অ্যাকাউন্ট না হয়।

২. কার্ডটি গত ১২ মাসে অন্তত একবার ব্যবহার করা হয়েছে।

৩. একই গ্রাহকের প্যান কার্ড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকতে হবে।

কী বলল এসবিআই

গ্রাহকের প্রশ্নের উত্তরে এসবিআই তাদের ডেবিট কার্ড সংক্রান্ত নতুন তথ্য শেয়ার করেছে। ব্যাঙ্ক বলেছে যে, ডেবিট কার্ডের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে, ব্যাঙ্ক গ্রাহকদের তাদের নিবন্ধিত নম্বরে একটি নতুন কার্ড পাঠায়। উপরোক্ত নিয়ম কাস্টমার মেনে চললে ডেবিট কার্ড আসবে, কিন্তু না করলে আবার আবেদন করতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026