নিউজ

৭.৬% হারে সুদ পাবেন ৪০০ দিনের FD-তে, বিনিয়োগ করুন SBI এর এই স্কিমে

SBI Amrit Kalash FD, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর একটি জনপ্রিয় স্থায়ী আমানত (FD) স্কিম। ৪০০ দিনের এই স্কিমে আপনি যদি বিনিয়োগ করতে চান, তবে আপনার কাছে মাত্র ২৪ দিনের সময় বাকি আছে। আপনাদের জানিয়ে রাখি, এই স্কিম ২০২৩ সালের ১২ এপ্রিল লঞ্চ করা হয়েছিল। প্রথমে ডেডলাইন ছিল ২৩ জুন ২০২৩। তারপর তারিখ বৃদ্ধি করে ১৫ আগস্ট ২০২৩ এবং পরবর্তীতে ৩১ ডিসেম্বর ২০২৩ করা হয়েছিল। সর্বশেষ বার ডেডলাইন বৃদ্ধি করে ৩১ মার্চ ২০২৪ করা হয়েছে। তাই এই প্রকল্পে বিনিয়োগ করতে চাইলে আপনার কাছে আর মাত্র কিছুদিন সময় বাকি আছে।

SBI এই স্কিমে সাধারণ গ্রাহকদের জন্য ৭.১% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৬% শতাংশ হারে সুদ দিচ্ছে। এই স্কিমে আপনি ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। অ্যাকাউন্টধারীরা মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে তাদের সুদ পেতে পারেন। TDS থেকে কাটা সুদ গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। আপনি আয়কর (IT) নিয়ম অনুযায়ী কর কর্তনের ছাড়ের অনুরোধ করতে ফর্ম 15G/15H ব্যবহার করতে পারেন। প্রকল্পের অধীনে, ১৯ বছর বা তার বেশি বয়সের নাগরিকরা তাদের অ্যাকাউন্ট খুলতে পারেন।

SBI ব্যাঙ্কের এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে আপনি Yono অ্যাপ ব্যবহার করতে পারেন। অথবা আপনি আপনার নিকটতম ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খুলতে, আপনাকে আধার কার্ড, পরিচয় প্রমাণ, বয়সের পরিচয় প্রমাণ, আয়ের প্রমাণ, বৈধ মোবাইল নম্বর, পাসপোর্ট আকারের ছবি এবং ই-মেইল আইডি দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026