নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট (FD) সবচেয়ে জনপ্রিয়। বাজারের ওঠানামা থেকে মুক্তি এবং নিশ্চিত রিটার্নের জন্য এটি মধ্যবিত্তের পছন্দের বিনিয়োগ মাধ্যম। আকর্ষণীয় সুদ হার দিয়ে এফডি স্কিম চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ৭ দিন থেকে ১০ বছর মেয়াদী এসবিআই এফডি-তে কিছু ক্ষেত্রে আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী করছাড়ও পাওয়া যায়।
৪০০ দিনের বিশেষ স্কিম
এসবিআই-এর ‘অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম’ ৪০০ দিনের জন্য বিশেষ সুবিধা প্রদান করে। এই স্কিমে:
সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার: ৭.১০%
প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার: ৭.৬০%
সর্বোচ্চ বিনিয়োগ: ২ কোটি টাকা
সুদ প্রদান: অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, বা মাসিক
অ্যাকাউন্ট খোলার মাধ্যম: সশরীরে ব্যাংকে বা অনলাইনে
এছাড়াও এখানে আপনারা ঋণের সুবিধা পেয়ে যাবেন।
১ লাখ টাকার বিনিয়োগে রিটার্ন
এই স্কিমে যদি কেউ ১ লাখ টাকা বিনিয়োগ করেন, ৪০০ দিন পর তিনি কত টাকা পাবেন?
সাধারণ গ্রাহকের জন্য:
যদি আপনি ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি ৭৪৮৩ টাকা সুদ পেয়ে যাবেন। অর্থাৎ আপনি সব মিলিয়ে ১,০৭,৪৮৩.১০ টাকা পেয়ে যাবেন।
প্রবীণ নাগরিকের জন্য:
যদি আপনি ১ লাখ টাকা বিনিয়গ করেন, তাহলে আপনি ৮,৪৯৩.১৫ টাকা। মেয়াদ শেষে মোট টাকা ১,০৮,৪৯৩.১৫ টাকা
এসবিআই অমৃত কলস এফডি স্কিম ৪০০ দিনের জন্য নিরাপদ এবং আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ করে দেয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…