ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

গ্রাহকদের মনে আলোড়ন সৃষ্টি করেছে SBI এর এই দারুন ফিক্সড ডিপোজিট, অবসরের পরেও মাসে মাসে করুন আয় – SBI FIXED DEPOSIT

আজকাল অনেকেই এমন আছেন যারা চাকরির পরবর্তী জীবনটা নিয়ে বেশ চিন্তিত। এর সেটা হওয়াটাও খুবই স্বাভাবিক। আপনি যদি চাকরি করেন তাহলে অবসর গ্রহণের পর আপনি একটা মোটা টাকা পাবেন। কিন্তু সমস্যা দেখা দেয় যখন আপনার নিয়মিত আয়টা বন্ধ হয়ে যায়। তখন আপনাকে খুঁজতে হয় এমন একটা বিনিয়গের জায়গা যেখানে আপনি একটা রেগুলার ইনকাম করতে পারবেন। এমন পরিস্থিতিতে এসবিআই অ্যানুইটি এফডি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। এই স্কিমে আপনাকে একসাথে অনেকটা টাকা জমা দিতে হবে। বিনিময়ে সুদ আকারে আপনার আয়ের ব্যবস্থাও করে দেবে এই একাউন্ট। আসুন এই স্কিম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

এসবিআই ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, যে কোনও ব্যক্তি FD-এর মাধ্যমে ৩ বছর থেকে ১০ বছরের জন্য নিয়মিত আয়ের ব্যবস্থা করতে পারেন। SBI-এর এই স্কিমে ৩৬,৬০,৮৪ এবং ১২০ মাসের জন্য টাকা বিনিয়োগ করা যাবে। এসবিআই এফডি স্কিমে, আপনাকে কম করে হলেও ১০০০ টাকার গুণিতকে বিনিয়োগ করতে হবে। তবে, সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই। সেই বিনিয়োগের হিসাবেই আপনি সুদ পাবেন প্রতি মাসে।

SBI-এর FD স্কিমে কি সময়ের আগে প্রত্যাহারের নিয়ম আছে?

এই FD স্কিমে আপনি মেয়াদ পূর্তির আগেও সমর্পণ করে দিতে পারেন। জরুরী পরিস্থিতিতে, যেকোনো একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকা তোলা যাবে। আর ১৫ লক্ষ টাকা জমা দেওয়ার পরে, মাসিক কিস্তি আকারে টাকা পাওয়া যাবে এই অ্যাকাউন্টে। তবে, সময়ের আগে টাকা তুলে নিলে বা একাউন্ট সমর্পণ করে দিলে আপনাকে জরিমানা করবে ব্যাংক। তবে, অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে, নমিনি পুরো অর্থ উত্তোলন করতে পারেন। সেক্ষেত্রে কোনো টাকা কাটা যাবেন।

SBI স্কিমে ৭৫ শতাংশ ওভারড্রাফ্ট সুবিধা

এসবিআই-এর এই স্কিম প্রয়োজনের সময়ে খুবই কার্যকর। এতে ঋণ সুবিধাও পাওয়া যায়। প্রয়োজনে অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত তোলা যাবে ওভার ড্রাফট হিসাবে। লোন নেওয়ার পর তা লোন অ্যাকাউন্টেই জমা হবে। এই FD স্কিমে, গ্রাহকদের জন্য একটি পাসবুকও জারি করা হবে ব্যাংকের তরফে। SBI-এর সমস্ত শাখায় ব্যাঙ্কের এই সুবিধা পাওয়া যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026