ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বাড়িতে বসেই রোজগার করুন ৮০ হাজার টাকা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিচ্ছে দারুন সুযোগ

এখন অনেকেই এমন আছেন যারা বাড়িতে বসেই নূন্যতম বিনিয়োগ করে বেশ ভালো মোটা অংকের টাকা রোজগার করতে ইচ্ছুক। কিন্তু, তেমন কিছু কাজ না করে তো আর টাকা রোজগার করা সম্ভব নয়। তাই কম করে হলেও আপনাকে কোন না কোন একটা ব্যবসা করতেই হবে। তবে ব্যবসা করতে গেলেও তো সমস্যা অনেক। পাশাপাশি, সেই ব্যবসা যে চলবেই এই গ্যারান্টিও কেউ দিতে পারে না। তবে আমরা আপনাদের জন্য এমন একটি ব্যবসার সুলুকসন্ধন নিয়ে এসেছি, যেখানে আপনারা বাড়িতে বসেই নূন্যতম বিনিয়োগ করে প্রতি মাসে ৮০ হাজার টাকা রোজগার করতে পারবেন। পাশাপাশি, এই ব্যবসায় আপনার না কোন রকম সমস্যা হবে বিনিয়োগের ক্ষেত্রে আর না কোন সমস্যা হবে ব্যবসা বড় করতে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাহায্যেই আপনি এই ব্যবসা খুব সহজেই গড়ে তুলতে পারবেন এবং করতে পারবেন আয়।

এই ব্যবসা আসলে এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজির ব্যবসা। এই মুহূর্তে ভারতের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটিএম ফ্রাঞ্চাইজি চালু করার অপশন দিচ্ছে। তবে এসবিআই এর মাধ্যমে যে আপনি সরাসরি এই কাজ করতে পারবেন সেটা কখনোই ভাববেন না। এসবিআই এটিএম তৈরি করার জন্য আপনাকে অন্য একটি সংস্থার সাথে যুক্ত হতে হবে এবং তাদের সাহসর যে আপনাকে নিজের ব্যবসা শুরু করতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজি নিয়ে প্রতিমাসে বিপুল পরিমাণ টাকা রোজগার করতে পারবেন।

এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে যা আপনাকে অবশ্যই পালন করতে হবে। এর জন্য প্রথমত আপনার কাছে ৫০ থেকে ৮০ বর্গমিটারের একটি খালি জমি থাকতে হবে, যার দৃশ্যমান্যতা হবে বেশ ভালো। ওই খালী জায়গার ১০০ মিটারের আশেপাশে স্টেট ব্যাংকের কোন এটিএম থাকা চলবে না। জায়গাটা হতে হবে একেবারে গ্রাউন্ড ফ্লোরে এবং যাতে যেকোনো জায়গা থেকে ওই স্থানটি লক্ষ্য করা যায়। যেখানে আপনি এটিএম ফ্রাঞ্চাইজি তৈরি করতে চাইছেন সেই জায়গায় ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকতে হবে এবং এক কিলোওয়াটের একটি বৈদ্যুতিক কানেকশন থাকতে হবে। প্রতিদিন নূন্যতম ৩০০ টি ট্রানজাকশন করার ক্ষমতা থাকতে হবে ওই এটিএম মেশিনের। পাশাপাশি, আপনার সোসাইটি অথবা প্রাতিষ্ঠানিক এলাকার কাছ থেকে আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট গ্রহণ করতে হবে।

টাটা ইন্ডিক্যশ, মুথুট এটিএম এবং ইন্ডিয়া ওয়ান এটিএম সাধারণত ভারতে এটিএম পরিষেবা দিয়ে থাকে। এসবিআই এর এটিএম ফ্রাঞ্চাইজি সাধারণত এই তিনটি কোম্পানির মধ্যে কোন একটি কোম্পানি আপনাকে দেবে। ভারতে যদি আপনি এসবিআই এর এটিএম স্থাপন করতে চান তাহলে আপনাকে এই তিনটি কোম্পানির মধ্যে যে কোন একটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে এবং অনলাইনে তাদের ওয়েবসাইটে এটিএম ফ্রাঞ্চাইজি নেবার জন্য আবেদন করতে হবে। সেই আবেদনের সাথে আপনাকে নিজস্ব কিছু ডকুমেন্ট যুক্ত করতে হবে যার মধ্যে রয়েছে সরকারি পরিচয় পত্র, ব্যাংক একাউন্টের ডিটেল এবং পাসবুক, ছবি, ইমেল আইডি, ফোন নম্বর এবং জিএসটি নম্বর। এছাড়াও যদি আপনার কাছে কোন আর্থিক ডকুমেন্ট থেকে থাকে তাহলে সেটাও আপনি এই আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026