নিউজ

এই ৫ কাজ করতে আর ব্যাঙ্কে যেতে হবে না, কোটি কোটি গ্রাহকদের জন্য এই পরিষেবা আনল SBI

গ্রাহকদের কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বর্তমানে একাধিক নতুন নিয়ম চালু করছে। কিছুদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চালু করেছিল। এতে গ্রাহকদের ব্যালেন্স এনকোয়ারি এবং অন্যান্য খুঁটিনাটি কাজ করতে যে ব্যাপক সুবিধা হবে তা আলাদাভাবে বলার দরকার নেই। তবে এবার SBI তার গ্রাহকদের দোরগোড়ায় ব্যাঙ্কিং সুবিধা প্রদানের জন্য গ্রাহক পরিষেবা কেন্দ্র বা CSP এজেন্টদের জন্য একটি নতুন ‘মোবাইল হ্যান্ডহেল্ড ডিভাইস’ চালু করেছে। এই পরিষেবা চালু হলে অনেক ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ আপনার ঘরে বসেই হয়ে যাবে।

SBI তাঁদের কোটি কোটি গ্রাহকদের কথা ভেবে এই নতুন পরিষেবা দেওয়া শুরু করেছে। এই দোরগোড়ায় ব্যাঙ্কিং পরিষেবা শুরু হলে ৫ টি কাজের জন্য আর আপনাকে ব্যাঙ্কে যেতে হবে না। সেগুলি হল টাকা জমা দেওয়া, টাকা তোলা, টাকা লেনদেন, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক ও মিনি স্টেটমেন্ট চেক। CSP এজেন্টদের জন্য যেই নতুন ‘মোবাইল হ্যান্ডহেল্ড ডিভাইস’ চালু করা হয়েছে তা বেশ হালকা এবং সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। পরিষেবা কেন্দ্রের এজেন্ট এই ডিভাইসটি যেকোনো গ্রাহকের বাড়িতে নিয়ে যেতে পারে এবং উল্লিখিত ৫ টি কাজ করে দিতে পারবেন।

এই পরিষেবা চালু হলে ব্যাপক লাভবান হবেন প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিরা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান দীনেশ খারা বলেছেন যে ‘মোবাইল হ্যান্ডহেল্ড ডিভাইস চালু করার উদ্দেশ্য হল ব্যাঙ্কিং সুবিধাগুলিকে সাধারণ মানুষের কাছে সহজ এবং অ্যাক্সেসযোগ্য করে তোলা, যাতে সকলেই ব্যাঙ্কিং সুবিধা এবং প্রয়োজনীয় পরিষেবাগুলি অ্যাক্সেস করতে পারে‘। এছাড়াও তিনি জানিয়েছেন যে অদূর ভবিষ্যতে এই পরিষেবা আরও সম্প্রসারণ করা হবে।

Nirajana Nag

Recent Posts

এবার মেট্রোতে জন্মদিনের পার্টি ও প্রি-ওয়েডিং শুট! নতুন উদ্যোগে চমক রেলের

মেট্রো কোচের মধ্যেই এবার করা যাবে জন্মদিনের পার্টি, প্রি-ওয়েডিং শুট, ফটোশুট-সহ একাধিক অনুষ্ঠান। শুধু তাই…

May 6, 2026

আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন বঙ্গবাসী! কীভাবে করবেন আবেদন?

দেশবাসীকে কঠিন সময়ে নিখরচায় চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী জন আরোগ্য…

May 6, 2026

ঘূর্ণাবর্তে দক্ষিণবঙ্গে দুর্যোগ! ৬০ কিমি বেগে বইবে ঝড়, আগামীকালের আবহাওয়া

এপ্রিলের তীব্র দাবদাহের পর ফের বদলাচ্ছে বাংলার আবহাওয়া। ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গে (South…

May 6, 2026

কবে আগামী ম্যাচ খেলতে নামবে KKR? প্লে-অফের জন্য আর কতগুলো জয় দরকার?

চলতি আইপিএল মরশুমে শুরুটা একেবারেই সুখকর ছিল না কলকাতা নাইট রাইডার্সের জন্য। প্রথম ছ’টি ম্যাচের…

May 6, 2026

মমতা পদত্যাগ না করলে বিজেপির সামনে কী পথ খোলা? জানাচ্ছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী

রাজ্যে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিয়ে জোর চর্চা…

May 6, 2026

কালবৈশাখীর তাণ্ডব বুধেও, ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এপ্রিলের শুরু থেকেই তীব্র গরমে নাজেহাল ছিল দক্ষিণবঙ্গ। তবে দ্বিতীয় দফার নির্বাচনের সময় থেকেই বদলাতে…

May 5, 2026