SBI Recruitment 2024: ভারতীয় স্টেট ব্যাঙ্কে ১৩ হাজারের বেশি কর্মী নিয়োগ, রইল আবেদন করার প্রক্রিয়া

দীর্ঘদিন ঘরে যারা ব্যাংকে চাকরি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, বছর শেষে তাদের জন্য সুখবর নিয়ে এলো ভারতীয় স্টেট ব্যাঙ্ক। আজ্ঞে হ্যাঁ, বছরের শেষ লগ্নে এসে ভারতীয় স্টেট ব্যাংকের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিল রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক। কিছুদিন আগে ২০২৪-২০২৫ বছরের জন্য ক্লার্ক পদের জন্য একাধিক শূন্যপদে বিজ্ঞপ্তি জারি করেছে। আমরা আপনাদের বলে রাখি, এই মুহূর্তে ভারতীয় স্টেট ব্যাংকে জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) র ১৩ হাজার ৭৩৫টি পদ খালি রয়েছে। যা ২০২৪-২৫ সালে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদ ভর্তি করবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।

ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১৭ই ডিসেম্বর থেকে এই পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা ১লা জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ভারতীয় স্টেট ব্যাংকের নির্দিষ্ট এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে ভারতীয় স্টেট ব্যাংকের https://bank.sbi/web/careers/current%20openings লিংকে গিয়ে আবেদন করতে হবে আবেদনকারীকে।

এদিকে আবেদন প্রক্রিয়া ১লা জানুয়ারি পর্যন্ত চললেও ৭ই জানুয়ারি পর্যন্ত আবেদনকারীরা সময় পাবেন আবেদন ফি প্রদান করার জন্য। প্রিলিমিনারি পরীক্ষা ২০২৫ ফেব্রুয়ারিতে হবে এবং মেইনস পরীক্ষা মার্চ কিম্বা এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে। যারা এই পদের জন্য যোগ্য তাদের ১লা জানুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবেদন জানিয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এছাড়া ৭ই জানুয়ারি পর্যন্ত ফর্ম সংশোধনের সময় পাবেন আবেদনকারীরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026