দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) সম্প্রতি চালু করেছে দুটি নতুন স্কিম— হর ঘর লক্ষপতি আরডি স্কিম’ এবং ‘এসবিআই প্যাট্রনস এফডি স্কিম’। এই স্কিমগুলির মাধ্যমে গ্রাহকরা শুধু বেশি মুনাফাই পাবেন না, সঙ্গে থাকছে অন্যান্য সুবিধাও।
‘হর ঘর লক্ষপতি’ একটি প্রি-ক্যালকুলেটেড রেকারিং ডিপোজিট (আরডি) স্কিম, যেখানে গ্রাহকরা ১ লক্ষ টাকা বা তার গুণিতক পরিমাণ জমা করতে পারবেন। নাবালক বা নাবালিকারাও এই স্কিমে বিনিয়োগ করতে পারবে, যা তাঁদের আর্থিক পরিকল্পনা তৈরি এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।
‘এসবিআই প্যাট্রনস’ একটি বিশেষ ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিম, যা ৮০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য ডিজাইন করা হয়েছে। এই স্কিমে তুলনামূলকভাবে বেশি সুদের হার দেওয়া হচ্ছে। বর্তমান ও নতুন এফডি বিনিয়োগকারীরা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
– ৭ দিন থেকে ৪৫ দিন: ৪.০০%
– ৪৬ দিন থেকে ১৭৯ দিন: ৬.০০%
– ১৮০ দিন থেকে ২১০ দিন: ৬.৭৫%
– ২১১ দিন থেকে ১ বছরের কম: ৭.০০%
– ১ বছর থেকে ২ বছরের কম: ৭.৩০%
– ২ বছর থেকে ৩ বছরের কম: ৭.৫০%
– ৩ বছর থেকে ৫ বছরের কম: ৭.২৫%
– ৫ বছর এবং ১০ বছর পর্যন্ত: ৭.৫০%
– ১ বছর থেকে ১ বছর ৩৬৪ দিন: ৬.৮০% – ৭.৩০%
– ২ বছর থেকে ২ বছর ৩৬৪ দিন: ৭.০০% – ৭.৫০%
– ৩ বছর থেকে ৪ বছর ৩৬৪ দিন: ৬.৫০% – ৭.০০%
– ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত: ৬.৫০% – ৭.০০%
প্রবীণ নাগরিকদের জন্য ৫ বছর থেকে ১০ বছরের কম মেয়াদে ৭.৫০% সুদের হার-এ SBI V-Care ডিপোজিট স্কিম চালু রয়েছে।
এসবিআই একটি বিশেষ এফডি স্কিমও চালু করেছে, যার মেয়াদ ৪৪৪ দিন। এতে সুদের হার ৭.৭৫%।তবে এই স্কিমে বিনিয়োগের সুযোগ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্তই থাকবে।
এসবিআই-এর এই নতুন স্কিমগুলি গ্রাহকদের জন্য উন্নত বিনিয়োগের সুযোগ তৈরি করবে এবং আর্থিক পরিকল্পনা সহজ করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…