নিউজ

SBI গ্রাহকদের জন্য বড় খবর! এটিএম লেনদেনের নিয়মে পরিবর্তন আনল ব্যাঙ্ক, জেনে নিন না হলে টাকা আটকে যাবে

গ্রাহকদের কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বর্তমানে একাধিক নতুন নিয়ম চালু করছে। কিছুদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চালু করেছিল। বলা যেতে পারে গ্রাহকদের ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে নিরন্তন পরিশ্রম করে চলেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম ব্যাঙ্কগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। সম্প্রতি এই ব্যাঙ্ক গ্রাহকদের নিরাপত্তার জন্য এটিএম থেকে টাকা তোলার জন্য একটি নতুন নিয়ম এনেছে। কি সেই নিয়ম? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

এসবিআই এটিএম থেকে নগদ টাকা তোলার জন্য এবার থেকে আপনাকে একটি বিশেষ নম্বর দিতে হবে। ওই নম্বর না দিতে পারলে আপনার টাকা তোলা হবে না। এটিএম লেনদেন সুরক্ষিত করার জন্যই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে। ব্যাংক সূত্রে জানা গিয়েছে যে এই নতুন নিয়মের পর থেকে ওটিপি ছাড়া গ্রাহকরা টাকা তুলতে পারবেন না। সেক্ষেত্রে টাকা তোলার সময় গ্রাহকরা তাদের মোবাইল ফোনে একটি ওটিপি পাবেন এবং তা মেশিনে নথিভুক্ত করলে তারপরই টাকা তোলা যাবে।

এসবিআই এটিএম-এ লেনদেনের জন্য ওটিপি ভিত্তিক ব্যবস্থা করা হয়েছে প্রতারকদের হাত থেকে বাঁচার জন্য। আসলে এসবিআই ১০ হাজার টাকা বা তার থেকে বেশি পরিমাণ টাকা তোলার ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রয়োগ করেছে। এতে গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং ডেবিট কার্ডের পিন তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো একটি ওটিপি সহ নথিভুক্ত করলে তারপরেই এটিএম থেকে টাকা তোলার অনুমতি পাওয়া যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026