Categories: দেশনিউজ

SBI গ্রাহকরা এই তারিখ পর্যন্ত হোম লোনে পাবেন বাম্পার অফার, পেয়ে যাবেন এই সুবিধা, জানুন বিস্তারিত

মোটামুটি চাকরি পেয়ে গেলে নিজের বাসস্থান এবং পরিবারের সুরক্ষার জন্য একটি নিজের বাড়ি তৈরি করার চেষ্টা করেন প্রত্যেক মানুষ। কিন্তু এই মূল্যবৃদ্ধির বাজারে প্রথমে জায়গা জমির দাম এবং তারপরে বাড়ি তৈরির খরচ নিজের সঞ্চয়ের টাকা থেকে করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তাই আজকাল মানুষ ব্যাংক থেকে বাড়ি তৈরীর লোন নিয়ে বাড়ি তৈরীর কাজে নেমে যান। বিভিন্ন ব্যাঙ্ক আকর্ষণীয় সমস্ত হোম লোন অফার করে। বর্তমানে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই হোম লোন প্রসঙ্গে একটি নতুন নোটিশ জারি করেছে যা অবশ্যই আপনার জানা উচিত। প্রকৃতপক্ষে, SBI তার গ্রাহকদের হোম লোনে ৬৫ BSP পর্যন্ত ছাড় দিচ্ছে। যে ছাড় দেওয়া হচ্ছে তা হোম লোন, ফ্লেক্সিপে, এনআরআই, নন-স্যালারি ইত্যাদিতে প্রযোজ্য। তবে এই অফার সীমিত সময়ের জন্য।

ব্যাঙ্কের বর্তমান এক্সটার্নাল বেঞ্চমার্ক রেট হল ৯.১৫ শতাংশ৷ এসবিআই যে এই হোম লোনে ৬৫ BSP পর্যন্ত ছাড় দিচ্ছে, তা ৩১ শে ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য। যাদের CIBIL স্কোর ৭৫০ থেকে ৮০০ বা তার বেশি, তাদের জন্য ব্যাঙ্ক সুদের হারে ৫৫ bps পর্যন্ত ছাড় দিচ্ছে। অর্থাৎ ছাড়ের পর গ্রাহকদের জন্য ৮.৬০ শতাংশ হার প্রয়োগ করা হবে। আর ৭০০ থেকে ৭৪৯ এর মধ্যে CIBIL স্কোরসহ হোম লোনে ৬৫ bps ছাড় দেওয়া হবে। অর্থাৎ ছাড়ের পর সুদের হার ৮.৭০ শতাংশ। ছাড় না থাকলে দিতে হত ৯.৩৫ শতাংশ।

তবে ৬৫৯ থেকে ৬৯৯ এর মধ্যে CIBIL স্কোরসহ হোম লোন গ্রহীতারা সুদের হারে কোনও ছাড় পাবেন না। তবে যাদের ক্রেডিট স্কোর ৫৫০ থেকে ৬৪৯ তাদের ৩০ bps ছাড় দিতে হবে অর্থাৎ ৯.৪৫ শতাংশ হারে সুদ দিতে হবে। তাই আপনি যদি SBI থেকে হোম লোন নেওয়ার কথা ভাবেন তাহলে একদম দেরি করবেন না।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026