SBI-এর এই প্রকল্পে বিনিয়োগ করুন, তারপর প্রতি মাসে হবে ১২ হাজার টাকা, জানুন বিস্তারিত

আজকালকার দিনে ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায় প্রত্যেকেই ব্যাংকিং পরিষেবা ব্যবহার করে থাকেন। বিভিন্ন ধরনের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সকলের। অনেকে টাকা সঞ্চয়ের জন্য ব্যাঙ্কের বিভিন্ন স্কিম ব্যবহার করে থাকেন। বর্তমানে টাকা সঞ্চয়ের জন্য অন্যতম একটি জনপ্রিয় স্কিম আনছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এর অ্যানুইটি ডিপোজিট স্কিম নিয়ে ব্যাপক চর্চা চলছে এখন গ্রাহকদের মধ্যে। এই প্ল্যানে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে ব্যাপক লাভবান হবেন। কি এই স্কিম? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যানুইটি ডিপোজিট স্কিমে গ্রাহকরা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করবেন এবং কিছু মাস পর গ্যারেন্টি সহকারে টাকা আয় করতে পারবেন আপনি। এই স্কিম ৩ বছর থেকে ১০ বছরের জন্য আপনার নিশ্চিত আয়ের উৎস হতে পারে। আপনি এই স্কিমে ৩৬, ৬০, ৮৪ বা ১২০ মাসের জন্য টাকা বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে সুদের হার সাধারণ সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি।

এই স্কিম এসবিআই এর সমস্ত শাখায় পাওয়া যাচ্ছে। এতে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। কিন্তু আপনি এই স্কিমে সর্বনিম্ন মাসে ১,০০০ টাকাও বিনিয়োগ করতে পারেন। এতে প্রায় এফডি এর মত সুদ পাওয়া যায়। আপনি ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। ধরুন আপনি যদি এই প্রকল্পে ১০ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি প্রতি মাসে পাবেন প্রায় ১২ হাজার টাকা। ইএমআই আকারে প্রতি মাসে টাকা পাবেন আপনি। এছাড়া এই স্কিমে বিনিয়োগ করলে আপনি লোন নিতে পারবেন এবং দরকার পড়লে ৭৫% টাকা তুলে নিতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026