ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI FD Rate: স্টেট ব্যাংকের দুর্দান্ত স্কিম, মোটা টাকা রিটার্ন পেতে বিনিয়োগ করতে হবে ৩১ মার্চের মধ্যে

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই দুর্দান্ত ফিক্স ডিপোজিট প্রকল্প আজকাল ভারতের মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এতে ৭ শতাংশের বেশি হারে সুদ দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে। স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করার পাশাপাশি এসবিআই নতুন রিটেল ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে সকলের জন্য। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে এসবিআই অমৃত কলস ডিপোজিট স্কিম। ব্যাংক এই ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে বিনিয়োগকারীদের ৭.১০% করে সুদ দিয়ে থাকে। এছাড়াও, এর আওতায় ৭.৬০% করে সুদ পাবেন প্রবীণ নাগরিকরা।

অমৃত কলস ডিপোজিট স্কিম ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে বিনিয়োগকারীদের জন্য উপলব্ধ করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত এই প্রকল্প বৈধ থাকবে। নতুন এই প্রকল্প ৪০০ দিনের মধ্যে ম্যাচিওর হবে এবং আপনাকে এই প্রকল্পের অধীনে ৪০০ দিনের জন্য বিনিয়োগ করতে হবে। যদি সাধারণ বিনিয়োগকারীরা এই প্রকল্পের অধীনে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তারা সুদ হিসেবে বার্ষিক ৮,০১৭ টাকা পেয়ে যাবেন। পাশাপাশি প্রবীণ নাগরিকরা সুদ হিসেবে পেয়ে যাবেন ৮,৬০০ টাকা।

ফেব্রুয়ারিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২ কোটি টাকার কমের স্থায়ী আমানতের সুদের হার ৫ বেসিস পয়েন্ট থেকে বাড়িয়ে ২৫ বেসিস পয়েন্ট করে দিয়েছে। এই নতুন সুদের হার ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে প্রযোজ্য হতে শুরু করেছে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার সাধারণ বিনিয়োগকারীদের দেওয়া ২৫ বেসিস পয়েন্টের একেবারে দ্বিগুণ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুই বছর থেকে তিন বছরের মধ্যে ফিক্সড ডিপোজিট এর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। এর ফলে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭%।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026