ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Sbi FD Rates: স্টেট ব্যাংকের এফডিতে ৭.৬০ শতাংশ সুদ আর পাবেন না, জেনে নিন এই প্রকল্পের শেষ সময়সীমা

আর মাত্র কিছুদিন হাতে রয়েছে সুযোগ। চলতি মাসেই শেষ হতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষ এই মেয়াদী আমানত প্রকল্প। গত ১৫ ফেব্রুয়ারি এই অমৃত কলস ডিপোজিট প্রকল্প চালু করেছিল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সুদের হার বলছে, এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনারা ৭.১০ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট রেট পেতে পারেন। অন্যান্য স্থায়ী আমানতের স্কিম গুলি তুলনায় ভালো সুদ পেতে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত আপনি সাবস্ক্রিপশন গ্রহণ করতে পারেন। ৪০০ দিনের মেয়াদ রাখা হয়েছে এই স্কিমের ক্ষেত্রে। দেশের মানুষ এবং প্রবাসী ভারতীয় উভয় গ্রাহকদের জন্য এই প্রকল্পের সুবিধা রেখেছে এসবিআই।

এই বিশেষ ফিক্সড ডিপোজিটে আপনারা ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাচ্ছেন। অন্যদিকে অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য। কর্মচারী এবং পেনশনভোগীরা এই সুদের হারে অমৃত কলসে টাকা রাখতে পারবেন। এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, টিডিএস আয়কর আইন অনুসারে, প্রযোজ্য হার টিডিএস কাটা হবে এই প্রকল্পের জন্য।

বেশ কয়েকটি অপশনের মাধ্যমে আপনি এই বিশেষ ফিক্স ডিপজিটে আবেদন করতে পারেন। আপনি ব্যাংকের শাখা, আইএনবি অথবা Yono চ্যানেল ব্যবহার করে এই ফিক্স ডিপোজিট করতে পারেন। ব্যাংক এখন দু বছর থেকে তিন বছরের কম মেয়াদে ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৬.৭৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। অন্যদিকে ৩ বছর থেকে ৫ বছরের কম সময়ের মধ্যে ডিপোজিট এর ক্ষেত্রে ৬.২৫ থেকে ৬.৫০ শতাংশ সুদ দিচ্ছে। রিজার্ভ ব্যাংক রেপোরেট বৃদ্ধি করার পরেই বদলে গিয়েছে স্থায়ী আমানতের পুরো চিত্র। এসবিআই এইচডিএফসি এবং আইসিআইসিআই সহ বেশিরভাগ ব্যাংক সম্প্রতি ফিক্সড ডিপোজিট এর সুদের হার বৃদ্ধি করেছে। প্রবীণ নাগরিকদের জন্য, এসেছে দারুণ খবর। অন্যদিকে, অবসরকালীন তহবিলের জন্যেও এই মেয়াদী আমানত হয়ে উঠেছে দারুণ একটি বিকল্প।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026