ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI FD SCHEME: ১০ লাখ টাকা হয়ে যাবে ২০ লাখ টাকা, জানুন SBI এর এই সেরা স্কিমের ব্যাপারে বিস্তারিত

স্টক মার্কেটে বিনিয়োগের ঝুঁকি সর্বদাই বেশি থাকে। প্রতিটি বিনিয়োগকারীর কিন্তু মার্কেটের ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকে না। এক্ষেত্রে, নিরাপদ এবং নির্দিষ্ট আয়ের জন্য তাদের জন্য একটি শক্তিশালী এবং চিরন্তন বিকল্প হল ব্যাংক ফিক্সড ডিপোজিট। এই ডিপোজিট স্কিমের একটি বড় বৈশিষ্ট্য হল, বিভিন্ন মেয়াদের স্কিমগুলিতে সিনিয়র নাগরিকরা নিয়মিত গ্রাহকদের চেয়ে বেশি সুদ পান।

দেশের বৃহত্তম পাবলিক ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদী FD-এর বিকল্প অফার করে থাকে। বিভিন্ন মেয়াদী FD-এর ক্ষেত্রে, SBI নিয়মিত গ্রাহকদের বার্ষিক ৩ শতাংশ থেকে ৬.৫ শতাংশ এবং সিনিয়র নাগরিকদের ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ বার্ষিক সুদ দেয়।

SBI FD স্কিম: ১০ লক্ষ টাকা হবে ২০ লক্ষ টাকা

ধরুন, একজন নিয়মিত গ্রাহক SBI-এর ১০ বছর মেয়াদি স্কিমে এককালীন ১০ লক্ষ টাকা জমা রাখলেন। SBI FD ক্যালকুলেটর অনুসারে, বিনিয়োগকারী ৬.৫ শতাংশ বার্ষিক সুদের হারে পরিপক্কতার সময়ে মোট ১৯,০৫,৫৫৮ টাকা পাবেন।এতে সুদের থেকে ৯,০৫,৫৫৮ টাকা নির্দিষ্ট আয় থাকবে। অন্যদিকে, যদি কোনও সিনিয়র সিটিজেন SBI-এর ১০ বছর মেয়াদি স্কিমের মধ্যে এককালীন ১০ লক্ষ টাকা জমা রাখেন, তাহলে SBI FD ক্যালকুলেটর অনুসারে, ৭.৫ শতাংশ বার্ষিক সুদের হারে পরিপক্কতার সময়ে মোট ২১,০২,৩৪৯ টাকা পাবেন। এতে সুদের থেকে ১,১০২,৩৪৯ টাকা নির্দিষ্ট আয় থাকবে।

SBI FD স্কিম: উপার্জিত সুদের উপরে কর আরোপ করা হবে

ব্যাংকগুলির ফিক্সড ডিপোজিট/টার্ম ডিপোজিটের সুদের থেকে প্রাপ্ত আয় করযোগ্য। ইনকাম ট্যাক্স রুলস (IT Rules) অনুসারে, FD স্কিমগুলিতে TDS (ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স) প্রযোজ্য। অর্থাৎ, FD পরিপক্কতার সময়ে প্রাপ্ত অর্থ আপনার আয় হিসাবে বিবেচিত হবে এবং আপনাকে স্ল্যাব হার অনুযায়ী ট্যাক্স দিতে হবে। IT নিয়ম অনুসারে, বিনিয়োগকারী TDS এক্সেম্পশনের জন্য ফর্ম 15G/15H জমা দিতে পারেন। অন্যদিকে, গ্রাহকরা ৫ বছরের ট্যাক্স সেভিং FD-তে Section 80C এর অধীনে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় দাবি করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026