SBI একটি নতুন সুবিধা শুরু করেছে, এখন আপনি ডেবিট কার্ড ছাড়াই যে কোন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন

বর্তমান যুগে ব্যাংকিং ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে প্রত্যেকটি মানুষের জীবন। আসলে ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে আজকাল লেনদেনের জন্য ব্যাংকিং ব্যবস্থা অন্যতম হয়ে উঠেছে। আর যত মানুষ এই ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ছে ততই ব্যাংকিং ব্যবস্থা আরও উন্নত হচ্ছে। আগে মানুষকে টাকা তুলতে অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হত। সময়ের সাথে সাথে আজকাল প্রত্যেকের হাতেই রয়েছে এটিএম কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি যখন যেখানে খুশি টাকা তুলে নিতে পারেন। তবে এবার আবার এমন প্রযুক্তি এলো যে এবার এটিএম থেকে টাকা তুলতে লাগবে না এটিএম কার্ডও। আপনাদের জানিয়ে রাখি SBI চলতি সপ্তাহে তাদের ডিজিটাল অ্যাপ্লিকেশন Yono তে একটি নতুন ফিচার এনেছে। কি সেই সুবিধা?

SBI সম্প্রতি চালু করেছে ICCW বা ইন্টারঅপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল। এই প্রসঙ্গে এসবিআই এর চেয়ারম্যান দীনেশ খাড়া জানিয়েছেন যে এসবিআই অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সমাধান অফার করার জন্য নিরন্তন পরিশ্রম করে চলছে। দেশের আর্থিক স্বাধীনতা এবং সুবিধার ক্ষমতায়ন করতে এবং গ্রাহকদের নির্বিঘ্ন এবং আনন্দদায়ক ডিজিটাল পরিষেবা দেওয়ার জন্য ইয়োনা অ্যাপ সম্পূর্ণ নতুন কায়দায় এবং নতুন ফিচার নিয়ে লঞ্চ করা হচ্ছে।

এবার থেকে ইন্টারঅপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল সুবিধার অধীনে এসবিআই এবং অন্যান্য ব্যাংকে গ্রাহকরা তাদের ইউপিআই কিওয়ার ক্যাশ কার্যকারিতার মাধ্যমে যেকোনো ICCW সক্ষম এটিএম থেকে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন। এছাড়া নতুন Yono অ্যাপে এসেছে স্ক্যান অ্যান্ড পে এর মত ফিচারও।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026