ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আবারও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটা লোভনীয় অফার। ভারতের রিজার্ভ ব্যাংকের তরফ থেকে রেপো রেট বৃদ্ধি করার পরে এবারে প্রায় প্রত্যেকটি ব্যাংক বৃদ্ধি করছে তাদের সুদের হার। তার সাথে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটি ব্যাংকের ফিক্স ডিপোজিট রেট। এই পরিস্থিতিতে দেশের সবথেকে বড় সার্বজনীন ক্ষেত্রে ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি সুদের হার অনেকটা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১৫ জুলাই থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন সুদের কার্যকর হতে শুরু করবে। দুই কোটি টাকার কমে যারা ফিক্স ডিপোজিট তৈরি করেছিলেন এবং যাদের এফডী মেয়াদ এক বছর থেকে দুই বছরের থেকে কম সময়ের মধ্যে ম্যাচিওর হয়ে যায় তাদের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে সুদের হার।
নতুন সুদের হার অনুযায়ী ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে ম্যাচিওর হয়ে যাওয়া ফিক্সড ডিপোজিটের উপরে এবার থেকে পাওয়া যাবে আগের মতই ৩.৫ শতাংশ সুদের হার।
৪৬ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত যে সমস্ত ফিক্স ডিপোজিট ম্যাচিওর হতে পারে সেগুলির ক্ষেত্রে সুদের হার রয়েছে ৪ শতাংশ।
১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত যে সমস্ত ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হতে পারে তাদের ক্ষেত্রে সুদের হার ৪.২৫ শতাংশ। অন্যদিকে ২১১ দিন থেকে এক বছর পর্যন্ত সময়ে যে সমস্ত ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হতে পারে সেখানে পাওয়া যাবে সাড়ে ৪ শতাংশ করে সুদ।
এক বছর থেকে দুই বছর পর্যন্ত সময়ে যে সমস্ত ফিক্স ডিপোজিট ম্যাচিওর হতে পারে সেখানে দেওয়া হচ্ছে ৫.২৫ শতাংশ করে সুদ। দুই বছর থেকে তিন বছর পর্যন্ত যে সমস্ত ফিক্স ডিপোজিট ম্যাচিওর হচ্ছে সেখানে আছে ৪.২৫ শতাংশ করে সুদ। সবশেষে ৩ বছর থেকে ১০ বছর পর্যন্ত সময়ে ম্যাচিওর হওয়া ফিক্স ডিপোজিট এর উপরে থাকছে ৪.৫০ শতাংশ করে সুদ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…