SBI এর মাধ্যমে প্রতি মাসে রোজগার করুন ৬০ হাজার টাকা, জানুন কীভাবে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই মুহূর্তে ভারতের সবথেকে বড়ো পাবলিক সেক্টর ব্যাংক। এই ব্যাংক ভারতে ব্যাপকভাবে জনপ্রিয় এবং এই ব্যাংকটিতেই ভারতের সবথেকে বেশি মানুষ নিজের অ্যাকাউন্ট চালান। আজকের দিনে দাড়িয়ে প্রায় সবার কাছেই ব্যাংক হিসাবে প্রথম পছন্দ SBI। এই ব্যাংকের মাধ্যমে আপনি নানা ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেইসব অ্যাকাউন্টে এই ব্যাংক অফার করে দারুন সুদের হার। তার পাশাপাশি সুরক্ষার দিক থেকেও এই ব্যাংকের জুড়ি মেলা ভার। তবে আপনি কি জানেন, স্টেট ব্যাংক এই মুহূর্তে ভারতের সাধারণ মানুষের জন্য এমন একটি স্কিম নিয়ে এসেছে, যার দৌলতে আপনি বাড়িতে বসেই এই স্টেট ব্যাংকের মাধ্যমে মাসে ৬০,০০০ টাকা পর্যন্ত কামাতে পারবেন।

আপনার কাছে যদি এই ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে, তাহলেও আপনি এই টাকা রোজগার করতে পারবেন। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে নিজের জমি। চলুন বিস্তারে জেনে নেওয়া যাক। আসলে SBI এমন একটি অফার নিয়ে এসেছে যেখানে আপনি SBI এর ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করে প্রতি মাসে কামাতে পারবেন ব্যাপক টাকা। যদি আপনার কেনা জমি একটি জনবহুল জায়গায় থাকে, রাস্তার উপরে থাকে এবং আপনার আশে পাশের মানুষ ATM ব্যবহার করেন তাহলেই আপনার আমদানি বাড়বে বহুগুণে। আর এতে আপনাকে অতিরিক্ত ঝুঁকিও নিতে হবে না।

দেশের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক এসবিআই এই মুহূর্তে তাদের এটিএম ফ্রাঞ্চাইজি বিক্রি করার একটা বিশেষ স্কিম নিয়ে হাজির হয়েছে। আপনি যদি এই এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজি গ্রহণ করেন এবং নিজের খালি জমিতে একটি এসবিআই এটিএম স্থাপন করেন তাহলে, সেই এসবিআই এটিএম থেকে যত পরিমান ট্রানজাকশন হবে, সেই অনুযায়ী আপনি কিছু টাকা কমিশন পেতে পারেন। এই এসবিআই এটিএম থেকে রোজগার প্রতি মাসে মোটামুটি ৬০ হাজার টাকার কাছাকাছি হতে পারে। বেশ কিছু কোম্পানিকে এই মুহূর্তে এটিএম ফ্রাঞ্চাইজি স্থাপন করার টেন্ডার দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই সমস্ত কোম্পানির টেন্ডার গ্রহণ করেই আপনি নিজের জমিতে এসবিআই এটিএম স্থাপন করতে পারেন।

এই এসবিআই এটিএম তৈরি করতে কি কি প্রয়োজন?

এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজি গ্রহণ করতে হলে আপনার কাছে নূন্যতম ৫০ থেকে ৮০ বর্গফুটের জমি থাকতে হবে।

অন্য স্টেট ব্যাংক এটিএম থেকে দূরত্ব হতে হবে কম করে হলেও ১০০ মিটার বা তার কিছু বেশি।

জমিটি থাকতে হবে একেবারে গ্রাউন্ড ফ্লোরে এবং সেই জায়গাটির দৃশ্যমান্যতা ভালো হতে হবে।

আপনার এটিএম যে জায়গায় রয়েছে, সেখানে ২৪ ঘন্টা বিদ্যুত থাকতে হবে এবং এক কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট বিদ্যুতের কানেকশন থাকতে হবে।

প্রতিদিন কম করে ৩০০টি ট্রানজাকশন করার ক্ষমতা থাকতে হবে এই এটিএমে।

BharatBarta Desk

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026