Categories: দেশনিউজ

ইন্টারভিউয়ের মাধ্যমে ৮০০ এর বেশি পদে লোক নিয়োগ করছে SBI, মাসিক বেতন ৪০ হাজার টাকা

গোটা দেশে একটি ভালো চাকরি পাওয়া আজকালকার দিনে ক্রমেই দুষ্কর হয়ে পড়ছে। অনেক শিক্ষিত হওয়া সত্ত্বেও সেই যোগ্যতার চাকরি পাচ্ছেন না অনেকেই। তবে এই চাকরির আকালের বাজারে নতুন ধরনের চাকরির প্রস্তাব নিয়ে এল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই। ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন বা কি পদে নিয়োগ হবে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিটায়ার্ড ব্যাঙ্ক অফিসার (RBO) নেবে বিজনেস করেসপন্ডেন্ট ফেসিলিটেটর পোস্টের জন্য। মোট শূন্যপদ রয়েছে ৮৬৮টি। কলকাতা-সহ দেশের আরও অনেক শাখায় নিয়োগ করা হবে। নিয়োগের পর প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা করে। যে সমস্ত ব্যক্তি এসবিআইতে ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতেন, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও ৩০ বছর ধরে যে সমস্ত প্রার্থী নিজের ৫৮ বছর বয়স পর্যন্ত কাজ করেছেন, তাঁরাও আবেদন করার যোগ্য।

এবার প্রশ্ন কি করে করবেন আবেদন? এই চাকরির জন্য আবেদন করতে আপনাকে যেতে হবে ‘এসবিআই কেরিয়ার’ ওয়েবসাইটে। হোমপেজ থেকে ধাপ অনুযায়ী যেতে হবে এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে। অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। ১০ থেকে ৩১ মার্চ পর্যন্ত করা যাবে এই চাকরির জন্য আবেদন। এছাড়া চাকরির বাকি শর্তাবলী জানতে অবশ্যই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026