নিউজ

SBI JOB ALERT: ব্যাপক সুযোগ! SBI এর এই চাকরি পেলে বেতন ২০ লাখ টাকা পর্যন্ত, জানুন কি করে করবেন আবেদন

সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক চুক্তির ভিত্তিতে বিশেষজ্ঞ ক্যাডার অফিসার পদের জন্য আবেদন চাইছে। আগ্রহী প্রার্থীরা sbi.co.in/careers এবং sbi.co.in-এ আবেদন করতে পারেন। আপনি যদি এই চাকরির জন্য আগ্রহী হয়ে থাকেন, তাহলে বিন্দুমাত্র বিলম্ব না করে এখনই আবেদন করুন। কি করে আবেদন করবেন বা কারা আবেদন করতে পারবেন বা কি ধরনের চাকরি বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে।

যোগ্যতা:

এসবিআই এর এই চাকরি পেতে গেলে আপনাকে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি যেকোনো বিষয়ে প্রথম ক্লাসসহ (৬০%) স্নাতকোত্তর পাশ করতে হবে। এছাড়া R&Python, সিক্যুয়েলে অভিজ্ঞতা থাকতে হবে। B.Tech (IT/CS), P.G দের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটারে ডিপ্লোমা বা পিজিডিসি এবং এমআইএস থাকতে হবে।

বয়সসীমা:

এসবিআই ব্যাংকের এই চাকরিতে আবেদন করতে প্রার্থীর সর্বনিম্ন বয়স অবশ্যই ২৫ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীদের SBI ওয়েবসাইট bank.sbi/careers বা sbi.co.in/careers-এ উপলব্ধ লিঙ্কের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে এবং ইন্টারনেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে আবেদনের ফি প্রদান করতে হবে। জয়পুরে এই পোস্টে চাকরি পাওয়া যাবে। এই পোস্টটি সিনিয়র এক্সিকিউটিভ স্ট্যাটিস্টিকসের অন্তর্গত।

আবেদন প্রক্রিয়ার পর ইন্টারভিউ এর মাধ্যমে শর্ট লিস্টিং করা হবে। এই চাকরি পেলে আপনি বার্ষিক ১৫ থেকে ২০ লাখ টাকার প্যাকেজ পাবেন। এই চাকরির আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ, ২০২৩। আপনি যদি আগ্রহী হন, তাহলে দেরি না করে এক্ষুনি আবেদন করুন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026