ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

State Bank এর বিশেষ পেনশন প্ল্যান, এভাবে বিনিয়োগ করলে প্রতি মাসে পাবেন ১ লাখ টাকা, জানুন কীভাবে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হল দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক৷ এই ব্যাংকটি তাদের বিনিয়োগকারীদের লাভের কথা চিন্তা করে অনেকগুলি প্ল্যান নিয়ে এসেছে। এই ব্যাংকটি আপনার সমস্ত পরিকল্পনা সফল করতে পারে। আপনি যদি আপনার অবসর জীবন নিয়ে চিন্তিত থাকেন তাহলে সেটাও এই ব্যাংক সফলভাবেই সমাধান করবে। এরই মধ্যে, SBI এবারে সাধারণ মানুষের জন্য একটা অবসরের পরিকল্পনা অফার করতে শুরু করেছে। এই প্ল্যান মানুষের অবসরের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চয়তা দেয়। SBI সম্প্রতি বৃদ্ধি মানুষদের জন্য লাইফ স্মার্ট অ্যানুইটি প্লাস প্ল্যান চালু করেছে।

এসবিআই লাইফ স্মার্ট অ্যানুইটি প্লাস হল এক ধরনের নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং প্ল্যান। এর অধীনে বিনিয়োগকারীরা তাদের সারা জীবনের জন্য নানারকমের সুবিধা পান। পলিসি হোল্ডাররা তাদের অবসর জীবনটা আরাম ও শান্তিতে কাটাতে পারেন। জীবনের ছোটখাটো চাহিদা পূরণের জন্য এবার থেকে আপনি নিজের ওপর নির্ভর করতে পারেন। এই পরিকল্পনায়, ডিফেন্ডেড অ্যানুইটি বিকল্প পাওয়া যায়। আপনি যদি যত তাড়াতাড়ি সম্ভব পেনশন চান সেই বিকল্প আপনি পেয়ে যাবেন। এই স্কিমে, বিনিয়োগকারী ৩০ বছর পূর্ণ করার পরে পেনশনের সুবিধা পান।

এই প্রকল্পে পেনশনের পরিমাণ আপনার বিনিয়োগের উপর নির্ভর করে। এতে, অ্যানুইটি পেআউটে বেশ ভালো প্রিমিয়াম দেওয়া হয়। এর সাথেই, আপনি চক্রবৃদ্ধি সুদের হারের ভিত্তিতে বার্ষিক একটা নির্দিষ্ট সুদের সুবিধাও পেতে পারেন। এই স্কিমে আপনি মাসিক, ত্রৈমাসিক এবং অর্ধবার্ষিক ভিত্তিতে অর্থ প্রদান করতে পারেন। এর সাথে আপনি মৃত্যু সুবিধা পাবেন। এর সাথে, ১৫ দিনের একটি লুক আউট পিরিয়ডও পাওয়া যায়।

যদি একজন ব্যক্তির বয়স ৬০ বছর হয় এবং এই প্ল্যানটি গ্রহণ করেন এবং ১ লক্ষ টাকা মাসিক পেনশনের পরিকল্পনা করেন। এর জন্য তাকে ১,৫৫,৯২,৫১৬ টাকা বিনিয়োগ করতে হবে। বিভিন্ন বার্ষিক বিকল্পের জন্য এই হিসাবটা পরিবর্তিত হয়। এই স্কিম সম্পর্কিত তথ্যের জন্য, আপনি sbilife.co.in-এ যেতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026