ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্রকাশিত হল SBI ব্যাংকের নতুন সুদের পরিকাঠামো, জেনে নিন আপনি কত শতাংশ লাভবান হচ্ছেন? – SBI INTEREST

ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলির মধ্যে অন্যতম বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের জন্য নতুনভাবে সুদের পরিকাঠামো প্রকাশ করল। আমরা আপনাদের বলে রাখি, গত 15ই সেপ্টেম্বর 2023 সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এই পরিকাঠামোগত সুদের পরিমাণ গ্রাহকদের জন্য প্রকাশ্যে আনা হয়েছে। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, নতুন এই সুদের পরিকাঠামোতে কত শতাংশ লাভবান হতে চলেছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

15ই সেপ্টেম্বর প্রকাশিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন পরিকাঠামোতে দেখা যাচ্ছে, ভারতীয় স্টেট ব্যাঙ্কের MCLR ভিত্তিক হার এখন 8 থেকে 8.75 শতাংশের মধ্যে রয়েছে। যেখানে রাতারাতি একাধিক লোনের উপর সুদের পরিমাণ কমানো হয়েছে। এক মাস থেকে তিন মাস মেয়াদে ঋণ পরিশোধের উপর সুদের হার 8.15 শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ছয় মাসের জন্য MCLR এ 8.45 শতাংশ সুদের হার নির্ধারণ করা হয়েছে। এর সাথে এক বছরের জন্য MCLR হয়েছে 8.55%, দুই বছরের জন্য 8.65% এবং তিন বছরের জন্য 8.75% সুদের হার নির্ধারণ করা হয়েছে।

মূলত, ভারতীয় স্টেট ব্যাংকের ওপর গ্রাহকদের আকর্ষণ সৃষ্টি করতে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে রাষ্ট্রয়াত্ত ব্যাংকটি। বেশিরভাগ মেয়াদের উপরে সুদের পরিমাণ কমলেও কয়েকটি দীর্ঘ মেয়াদের ওপর সুদের পরিমাণ বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিশেষ করে উৎসবের মরশুমে গ্রাহকদের স্বস্তি দিতে এই পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। আমরা আপনাদের জানিয়ে রাখি, 31শে ডিসেম্বর 2023 সাল পর্যন্ত হোম লোনের উপর এই বিশেষ ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026