গতকাল আরবিআই করোনা ভাইরাসের জন্যে লকডাউনের ফলে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা কাটিয়ে ওঠার জন্য রেপো রেট কমানোর কথা ঘোষণা করেছিল। ৫.১৫% থেকে রেপো রেট কমিয়ে ৪.৪% করা হয়। রেপো রেট কমানো হয় ৭৫ বেসিস পয়েন্ট। রেপো রেটের সাথে সাথে কমানো হয়েছিল রিভার্স রেপো রেটও।
আজ এসবিআই ফিক্সড ডিপোজিটে সুদের হার কমালো। ২০ থেকে ১০০ বেসিস পয়েন্ট হারে সুদের হার কমানো হলো ফিক্সড ডিপোজিটে সুদের হার। আবার EBR এবং RLLR ভিত্তিক ঋণের ক্ষেত্রে সুদের হার কমিয়েছে এসবিআই।
গতকাল রাতে এসবিআই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে তারা এই সুদের হার কমানোর কথা জানায়। ওই বিজ্ঞপ্তিতে এসবিআই এর তরফে জানানো হয়, রিজার্ভ ব্যাংক রেপো রেট কমানোর ফলে এক্সটারনাল বেঞ্চমার্ক লিংকড লেন্ডিং রেট বা EBR এবং রেপো লিংকড লেন্ডিং রেট বা RLLR এ ৭৫ বেসিস পয়েন্ট করে কমাবে এসবিআই।
এর ফলে EBR ৭.৮০% থেকে কমে হবে ৭.০৫% এবং ELLR ৭.৪০% থেকে কমে হবে ৬.৬৫%। নতুন আর্থিক বছরের শুরু থেকেই কার্যকর হবে নয়া সুদের হার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…