ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নিয়মিত ৫ হাজার টাকা জমিয়ে পান ২২ লাখ টাকা রিটার্ন, সঞ্চয়ে পাবেন ৯ গুণ পর্যন্ত বেনিফিট

দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু একই সাথে মিউচুয়াল ফান্ড চালিয়ে থাকে। আপনারা অনেকেই এই ব্যাপারে অবগত না হলেও, এসবিআই এর মিউচুয়াল ফান্ড অত্যন্ত জনপ্রিয় এবং অনেকেই এই মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকেন। এর অধীনে ছোট ক্যাপিটাল থেকে মিডিয়াম ক্যাপিটাল এবং লার্জ ক্যাপিটাল মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের সুযোগ দেওয়া হয়ে থাকে। রিটার্নের পরিপ্রেক্ষিতে এসবিআই মিউচুয়াল ফান্ড তার বিনিয়োগকারীদের অন্যান্য ফান্ডের তুলনায় অনেক বেশি রিটার্ন দিয়ে থাকে। আপনি যদি দশ বছরের রিটার্ন চার্ট দেখে নেন তাহলে এসবিআই মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের প্রায় ৯ গুণ বেশি রিটার্ন দিয়ে থাকে। তবে আরো বেশি লাভ পেতে হলে আপনাকে এসআইপি এর মাধ্যমে বিনিয়োগ করতে হবে। চলুন জেনে নেওয়া যাক এই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে বিস্তারিত।

প্রথমত, এসবিআই স্মল ক্যাপিটাল ফান্ড সম্পর্কে কথা বলা যাক। এই তহবিল ১০ বছরে ২৫ শতাংশ রিটার্ন দিয়েছে এবং যারা এই তহবিলে ১ লাখ টাকা বিনিয়োগ করেছেন দশ বছর পরে তারা ৯ লক্ষ টাকা রিটার্ন পেয়ে গিয়েছেন। এটি দিয়ে যারা এই তহবিলের ৫০০০ টাকার এসআইপি শুরু করেছিলেন তারা ২২.৫ লাখ টাকার তহবিল পেয়েছেন এবং এসবিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বিনিয়কারীদের জন্য দারুন লাভবান প্রমাণিত হয়েছে।

এসবিআই টেক অপরচুনিটি ফান্ড বিগত ১০ বছরে বিনিয়োগকারীদের ১৮ শতাংশ রিটার্ন দিয়েছে এবং যারা এক লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন তারা দশ বছরে ৫.২৮ লক্ষ টাকা ঘরে তুলতে পেরেছেন। এই তহবিলে ৫,০০০ টাকার মাসিক এসআইপি বিনিয়োগকারীদের ১৫.৫ লক্ষ্য টাকা পর্যন্ত রিটার্ন দিতে পেরেছে।

এসবিআই ম্যাগনাম মিডক্যাপ ফান্ডে ১০ বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ রিটার্ন দিয়েছে। এই তহবিলে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে দশ বছরে ৬.১৬ লক্ষ টাকা তুলতে পেরেছেন বিনিয়োগকারীরা। ৫০০০ টাকা এসআইপি এর মাধ্যমে এই তহবিলে সাড়ে ১৬ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। এর বাইরে এসবিআই কনজামশন অপরচুনিটিস ফান্ড ১০ বছরে ১৭.৮৭% রিটার্ন দিয়েছে। এই আমানত ১০ বছরে ১ লাখ থেকে ৫.১৮ লক্ষ টাকা হয়ে গিয়েছে। যারা ৫০০০ টাকার এসআইপি করেছিলেন তারা ১৪ লক্ষ টাকার তহবিল পেয়ে গিয়েছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026