ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Sbi new rules: ব্যাংকের লকার নিয়ে এই বড় উদ্যোগ নিতে চলেছে SBI, গ্রাহকদের বলা হচ্ছে চুক্তিতে স্বাক্ষর করার জন্য

SBI গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত খবর রয়েছে৷ গ্রাহকদের বড় স্বস্তি দিয়ে, এবারে এই ব্যাঙ্কটি লকার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে। হ্যাঁ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার লকারের নিয়ম বদলানোর পদক্ষেপ নিয়েছে। তথ্য অনুযায়ী, ব্যাঙ্ক লকারের নতুন নিয়ম ১ জুন ২০২৩-এর পরে কার্যকর হবে। আপনার যদি এসবিআই-তে লকার থাকে, তাহলে দেরি না করে আপনার শাখায় যোগাযোগ করতে হবে।

এসবিআই টুইট করেছে যে তারা এই নতুন চুক্তিতে সকল লকার হোল্ডারদের সই করাতে চাইছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি টুইট করেছে, যে সমস্ত গ্রাহকরা লকার নিয়েছেন তাদের নতুন চুক্তিতে স্বাক্ষর করার জন্য আবেদন করা হচ্ছে। এই বিজ্ঞপ্তিতে ব্যাঙ্ক বলেছে, “প্রিয় গ্রাহক, সংশোধিত লকার চুক্তির নিষ্পত্তির জন্য অনুগ্রহ করে আপনার শাখায় যান, যদি আপনার কাছে ইতিমধ্যেই লকার থাকে। এমনকি যদি আপনি ইতিমধ্যেই আপডেট করা চুক্তিতে স্বাক্ষর করে থাকেন তাহলেও আপনাকে সম্পূরক চুক্তিতে স্বাক্ষর করতে হবে।”

ব্যাঙ্কের নতুন লকার চুক্তি অনুযায়ী, লকারের কোনও ক্ষতি হলে ব্যাঙ্ক তার গ্রাহকদের ক্ষতিপূরণ দেবে। এ জন্য নতুন চুক্তি করতে হবে। আরবিআই ইতিমধ্যেই এই বিষয়ে বলেছে যে, গ্রাহকরা অবিলম্বে এই নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন, তারা চুক্তি স্বাক্ষর করার সাথে সাথেই অনেক সুবিধা পেতে শুরু করবেন।

জানিয়ে রাখি, এখন পর্যন্ত এমন কোন বিধান ব্যাংকের লকারের জন্য ছিল না। ফলে যদি কোনো সমস্যা হতো, ব্যাঙ্ক তার জন্য দায়ী থাকতো না। তবে, এবারে আর সেরকম হবেনা। নতুন চুক্তি স্বাক্ষরের পর যদি লকার থেকে চুরি, ডাকাতি, ব্যাংকের অবহেলা বা তার কর্মচারীদের পক্ষ থেকে কোনো ধরনের ঘটনা ঘটে তাহলে ব্যাংক তা ক্ষতিপূরণ দেবে। এই ক্ষতিপূরণ লকারের বার্ষিক ভাড়ার ১০০ গুণ পর্যন্ত হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026