সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই বেকারত্ব এর যুগে এই নিয়োগ খুশির হাসি ফুটিয়েছে চাকরিপ্রার্থীদের মুখে। SBI এর বিজ্ঞপ্তি অনুসারে ১০৩১ শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একাধিক পদের জন্য চলবে এই নিয়োগ প্রক্রিয়া। যারা ব্যাঙ্কের চাকরির জন্য আগ্রহী তাদের জন্য এটি বড় সুযোগ। কোন পদে নিয়োগ হবে বা কতদিন পর্যন্ত আবেদন করা যাবে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩ অফিশিয়াল নোটিফিকেশন অনুসারে, ১ লা এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন জমা করতে পারবেন। অনলাইনেই হবে সমস্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এই চাকরির জন্য মোট ৩ টি পদে নিয়োগ হবে। সেগুলি হল সাপোর্ট অফিসার, চ্যানেল ম্যানেজার সুপারভাইজার এবং চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর। কত বেতন হবে এই চাকরিতে? জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই চাকরির জন্য যাঁরা নিযুক্ত হবেন, বেশ ভাল বেতন হবে তাঁদের। বিভিন্ন পদের জন্য বিভিন্ন বেতন হবে। চ্যানেল ম্যানেজার সুপারভাইজার পদের জন্য বেতন ৪১ হাজার টাকা। অন্যদিকে চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর ও সাপোর্ট অফিসারের বেতন হবে যথাক্রমে ৩৬ হাজার ও ৪১ হাজার টাকা। আপনিও চাইলে সময়ের আগে সেরে নিন আবেদন প্রক্রিয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…