ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI এর এই স্কিম টাকার টেনশন দূর করবে, ঘরে বসেই পাবেন গ্যারান্টি ইনকাম, টাকা সবসময় অ্যাকাউন্টে থাকবে

এই মুহূর্তে যদি আপনার বয়স ১৮ বছরের উর্ধ্বে হয় এবং আপনি যদি আপনার অবসর জীবনের সুরক্ষা সম্পর্কে চিন্তিত হন, তবে আজকের নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি দুর্দান্ত পরিকল্পনা নিয়ে এসেছি, যার মাধ্যমে প্রতি মাসে গ্যারান্টি সহকারে অর্থ উপার্জন হবে আপনার। আর এই অর্থ উপার্জনের জন্য কোন রকম পরিশ্রমের প্রয়োজন হবে না। ঘরে বসে বিনা পরিশ্রমে প্রতি মাসে হাজার হাজার টাকা যুক্ত হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে।

আপনারা নিশ্চয়ই অবসর জীবন সুরক্ষিত করার জন্য পোস্ট অফিস, ব্যাংক কিংবা লাইফ ইন্সুরেন্সের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করার কথা শুনেছেন কিংবা করেছেন। যেখান থেকে বৃদ্ধ বয়সে মোটা অংকের টাকা রিটার্ন পান বিনিয়োগ কর্তা। তবে আজ আমরা আপনাদের জন্য যে বিশেষ পরিকল্পনাটি নিয়ে এসেছি, তার সুফল পেতে আপনাকে বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বরং বিনিয়োগের ১২০ মাস বা ১০ বছর পর থেকে এর সুবিধা পেতে শুরু করবেন আপনি।

ভারতের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জনপ্রিয় একটি পরিকল্পনা
“এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিম” সম্পর্কে আজ আমরা আপনাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য দিতে চলেছি। প্রথমেই আমরা আপনাদের বলি, এই বিশেষ স্কিমে বিনিয়োগকারীদের মাত্র ১০ বছরের জন্য বিনিয়োগ করতে হয়। একজন বিনিয়োগকারী সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এই বিশেষ পরিকল্পনায়।

সিঙ্গেল কিংবা জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে বিশেষ এই পরিকল্পনায় বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারী। বিনিয়োগের নির্ধারিত সময় উত্তীর্ণ হওয়ার পর বিনিয়োগকারীর প্রাপ্ত টাকা তার সেভিংস অ্যাকাউন্টে জমা হয়। এছাড়া বিনিয়োগকারী চাইলে নির্ধারিত সময়ের পূর্বেই তার ডিপোজিট ভাঙতে পারেন অথবা লোন নিতে পারেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026