SBI শুরু করল হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা, অনেক সুবিধা পাওয়া যাবে সহজে, আর ব্যাঙ্কে যেতে হবে না

এই ডিজিটাল যুগে এখন প্রত্যেকটি ব্যাংক হোয়াটসঅ্যাপ পর্যন্ত ব্যাংকিং পরিষেবা নিয়ে চলে এসেছে। আর এবারে সেই সমস্ত পরিষেবার আদলে এই নতুন whatsapp ব্যাংকিং পরিষেবা শুরু করে দিল দেশের সবথেকে বড় ব্যাংক এসবিআই। এরপর থেকেই গ্রাহকরা ফোনেই ব্যাংকিং সংক্রান্ত সমস্ত কাজ করে ফেলতে পারছেন। আপনিও যদি এই সুবিধার সমস্ত সুযোগ গ্রহণ করতে চান তাহলে এসবিআই এর ব্যাংকিং পরিষেবা খুব সহজেই আপনি চালু করতে পারেন। তাহলে চলুন এসবিআই এর এই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবায় নিবন্ধন করার প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক।

আপনি যদি ব্যাংকের এই সুবিধা নেওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে প্রথমে আপনার মোবাইল নম্বরটি ব্যাংকের সাথে লিঙ্ক করাতে হবে। আপনি যদি আপনার মোবাইল নম্বর নিবন্ধন করে না থাকেন তাহলে এক্ষুনি মোবাইল নম্বর রেজিস্টার করে ফেলুন নিজের ব্যাংক একাউন্টের সঙ্গে। এর জন্য আপনাকে এসবিআই এর অফিসিয়াল Yono অ্যাপ ডাউনলোড করতে হবে, এবং সেখানে আপনাকে মোবাইল নম্বর রেজিস্টার করতে হবে। এছাড়াও আপনি নিজের কাছের ব্যাংকের শাখায় গিয়ে মোবাইল নম্বর নিবন্ধন করতে পারেন। আপনার কাছে শাখায় আপনার যোগাযোগের সমস্ত বিবরণ আপনি পাঠাতে পারেন। এস বি আই এর অফিসিয়াল সাইট অনুসারে, স্টেট ব্যাংকের হোয়াটসঅ্যাপ ব্যাংকিং নম্বরটি আপনাকে সেভ করে রাখতে হবে কারণ এতে আপনি সমস্ত বার্তা এবং পরিষেবার সুবিধা পেতে পারেন।

Sbi whatsapp ব্যাংকিংয়ের জন্য আপনাকে একটি নির্দিষ্ট ধাপ পূরণ করতে হবে।

১. এর জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলে whatsapp খুলতে হবে এবং সেখানে sbi whatsapp ব্যাংকিং নম্বর সার্চ করতে হবে।

২. এরপরে আপনাকে একটি মেসেজ পাঠাতে হবে সেই নম্বরে। REG, এটা হতে হবে আপনার বার্তার ফরম্যাট।

৩. একবার বার্তা পাঠানো হয়ে গেলে, আপনি নিবন্ধীকরণের লিংক সহ এসবিআই এর একটি যাচাইকরন বার্তা পেয়ে যাবেন।

৪. এরপর সেই লিংক পেয়ে গেলে আপনি সমস্ত বিবরণ যাচাই করে আপনার নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। কোন বাধা ছাড়াই যদি আপনি এই কাজ করতে চান তাহলে আপনার কাছে একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

৫. এরপরে আপনার জন্য একটি পেজ ওপেন হবে যেখানে আপনাকে আপনার মোবাইল নম্বর এবং ব্যক্তিগত আইডি নম্বর সেভ করতে হবে। একটি নিরাপদ আইডি সেট করতে হলে আপনাকে একটি নির্দিষ্ট নির্দেশাবলী অনুসরণ করতে হবে। আপনি এমন একটি আইডি সেট করবেন যা আপনি খুব সহজে মনে রাখতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026