এসবিআই গ্রাহকদের জন্য বড় খবর। নতুন নিয়ম চালু করা হচ্ছে ব্যাঙ্কের তরফ থেকে। জানা যাচ্ছে, এসবিআইয়ের যেকোনো গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা করতে গেলে আলাদা করে চার্জ নেবে ব্যাঙ্ক। ডিপোজিট মেশিন থেকে টাকা জমা দিতেই লাগবে এই চার্জ। জেনে নিন বিস্তারিত।
এটিএম মেশিনের মাধ্যমে যেকোনো গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা করা যায়। এই এটিএম মেশিনের সাথে বেশিরভাগ সময় নগদ টাকা জমা দেওয়ার মেশিন যুক্ত করা থাকে। আর এই মেশিনের সূত্র ধরেই সাধারণেরা নগদ টাকা জমা দিতে পারে। ব্যাঙ্কে না গিয়ে এই মেশিনের মাধ্যমেই তাৎক্ষণিকভাবে খুব সহজেই নগদ টাকা জমা করানো সম্ভব। তবে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেই নোটগুলি যেন একেবারে পরিষ্কার হয়। কারণ ভাঁজ খেয়ে যাওয়া কিংবা নোংরা নোট মেশিন দ্বারা গৃহীত হয় না। উল্লেখ্য শুধুমাত্র ১০০, ৫০০ ও ২০০০ টাকার নোটই জমা করা যায় মেশিনে।
মেশিনের মাধ্যমে টাকা জমা করলে সাথে সাথে ঐ গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। আর টাকা ঢোকার সাথে সাথেই ২৫ বার তার বেশি টাকা কেটে নেওয়া হয় গ্রাহকের অ্যাকাউন্ট থেকে। অবশ্য সেই টাকার পরিমান নির্ভর করে জমা হওয়া টাকার অঙ্কের উপর। উল্লেখ্য, প্রতি লেনদেনের সীমা ৪৯০০০ টাকা। এটিএম মেশিনের মাধ্যমে পিপিএফ, আরডি ও লোন অ্যাকাউন্টেও টাকা জমা করা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…