স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাঝেমধ্যেই তোদের গ্রাহকদের জন্য নানারকম নতুন নতুন প্রকল্প নিয়ে সামনে আসে। স্টেট ব্যাংকে যারা প্রতিদিন নিবেশ করে থাকেন তাদের জন্য একটা বিশেষ উৎসব ডিপোজিট স্কিম লঞ্চ করে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই নতুন স্কিমে আপনারা সাধারণের থেকে একটু বেশি সুদ পেয়ে যাবেন। ভারতের সাধারণ নাগরিকদের জন্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নিবেদন করতেই এই নতুন প্রকল্পের সূচনা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একটি টুইটের মাধ্যমে এসবিআই জানিয়েছে, ‘আপনারা অত্যন্ত কষ্ট করে আপনার টাকা রোজগার করেন। তাই আমরা আপনাদের পরিশ্রমকে সম্মান দিতে চাইছি। আমাদের সাথে ফিক্স ডিপোজিট একাউন্ট খুলুন। আর পালন করুন আজাদির অমৃত মহোৎসব।’
তবে আপনাদের জানিয়ে রাখি, এসবিআই এর উৎসব ডিপোজিট স্কিম শুধুমাত্র সীমিত সময়ের জন্যই উপলব্ধ রয়েছে। এই উৎসব ডিপোজিট স্কিমে আপনি ১০০০ দিনের আমানতের উপর ৬.১০ শতাংশ সুদ পেয়ে যাবেন এবং প্রবীণ নাগরিকরা পাবেন অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ। বিভিন্ন বিপজ্জনক জায়গায় বিনিয়োগের থেকে ভালো উৎসব আমানত স্কিম যা আপনাকে প্রত্যাশা থেকে বেশি সুদের হার দিতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, স্বাধীনতা দিবসের ৭৫ বছর উৎসব পালন করার জন্যই ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফ থেকে এই নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে সর্বসাধারণের জন্য।
আপনাদের জানিয়ে রাখি sbi এর এই স্কিমটি ১৫ আগস্ট থেকে কার্যকর হতে শুরু করেছে এবং শুধুমাত্র আগামী ৭৫ দিনের জন্য এই প্রকল্প চলবে। এসবিআই এর এমন একটি প্রকল্পের জন্য মানুষ অনেকদিন ধরেই অপেক্ষা করছিল। আর এসবিআই এর নতুন উৎসব প্রকল্পটি দেখে রীতিমতো খুশি ভারতের সাধারণ মানুষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…