ভারতের সমস্ত ব্যাংক গ্রাহকদের জন্য ফিক্স ডিপোজিট এর সুবিধা দিয়ে থাকে। এই ফিক্সড ডিপোজিট একাউন্টে রাখা টাকা যেকোনো ব্যাংক বহু ক্ষেত্রে ব্যবহার করে থাকে এবং সেই কারণে ফিক্সড ডিপোজিট একাউন্ট ধারীদের আকর্ষণীয় সুদ দিয়ে থাকে যে কোন ব্যাংক। নতুন গ্রাহকের আকৃষ্ট করার জন্য অনেক ব্যাংক সাম্প্রতিক সপ্তাহে তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে। প্রায় দশ মাস আগে ফিক্স ডিপোজিটে যেখানে সুদের হার ছিল গড়ে মাত্র ৫%, সেখানে এখন প্রায় সাত শতাংশের বেশি সুদ দিচ্ছে বেশ কিছু ব্যাংক। এই তালিকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে এইচডিএফসি ব্যাংকের মতো বেসরকারি ব্যাংকগুলিও রয়েছে। ব্যাংক ছাড়া পোস্ট অফিসের টাইম ডিপোজিটগুলি ফিক্সড ডিপোজিট এর মত একটি নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হয়ে থাকে। পোস্ট অফিস টাইম ডিপোজিট এর সুদের হার ত্রৈমাসিক ভিত্তিতে সংশোধন করা হয়। কিন্তু কোথায় টাকা রেখে বেশি লাভ পাওয়া যায়, চলুন জেনে নেওয়া যাক সহজে।
প্রথমে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার কিরকম থাকে সেটা একটু জেনে নেওয়া যাক। এক বছরের ফিক্সড ডিপোজিটে মোটামুটি সুদের হার ৬.৬ শতাংশ হয়। দুবছরের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার হয় ৬.৮%। তিন বছরের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার হয় ৬.৯ শতাংশ এবং পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার থাকে ৭ শতাংশ।
এবার আসা যাক এসবিআই এর ক্ষেত্রে। সাধারণ গ্রাহকরা ৭ দিন থেকে দশ বছরের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটে ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশ সুদ পেয়ে থাকেন। আর প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার .৫% বেশি। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে এই নতুন হার কার্যকর হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…