ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কোটি কোটি গ্রাহককে বড় সুবিধা দিল SBI, ৩১ মার্চ পর্যন্ত খুলতে পারবেন এই অ্যাকাউন্ট

দেশের বৃহত্তম সরকারি ব্যাংক এসবিআই কোটি কোটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটা দারুণ সুবিধা। বয়স্ক মানুষদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবারে চালু করে দিয়েছে উইকেয়ার সিনিয়র সিটিজেন এফডি প্রকল্প। এই এফডি প্রকল্পে বিনিয়োগ করলে গ্রাহকরা অনেক বেশি সুদ পাবেন। গ্রাহকরা ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পেতে থাকবেন। ব্যাংক জানিয়েছে, প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে এই প্রকল্প নিয়ে এসেছে সরকার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবীণ নাগরিকদের জন্য এর আগেও কয়েকটি প্রকল্প নিয়ে এসেছিল। তবে উইকেয়ার এদের মধ্যে সবথেকে ভালো।

এসবিআই উইকেয়ার সিনিয়র সিটিজেন এফডি প্রকল্প ২০২০ সালের মে মাসে চালু করা হয়েছিল এবং সেই সময় এই প্রকল্পের শেষ তারিখ ছিল সেপ্টেম্বর ২০২০। এরপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই প্রকল্পের মেয়াদ আরো বৃদ্ধি করতে শুরু করে এই প্রকল্পের জনপ্রিয়তার কথা মাথায় রেখে। তারপর থেকে বেশ কয়েকবার এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মূলত প্রবীণ নাগরিকদের জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্প তাদের জন্যই যাদের স্থায়ী আমানতের উপরে উচ্চ সুদ প্রয়োজন।

প্রবীণ নাগরিকরা এই প্রকল্পে ৩০ BPS সুদের সুবিধা পেয়ে যাবেন। এমনিতেই প্রতিটি প্রকল্পে ৫০ BPS করে অতিরিক্ত সুদ পেয়ে থাকেন প্রবীণ নাগরিকরা। তবে এই প্রকল্পে এর ওপরেও আরও ৩০ বিপিএস সুদ পাওয়া যাবে। অর্থাৎ সবমিলিয়ে সুদের হার হবে ৮০ বিপিএস। এই প্রকল্প শুধুমাত্র সিনিয়র সিটিজেনরাই খুলতে পারবেন। ৫ থেকে ১০ বছরের টার্ম ডিপোজিট করতে পারবেন আপনি। এছাড়াও সাত দিন থেকে দশ বছরের মধ্যে ফিক্স ডিপোজিট খোলা যেতে পারে এই প্রকল্পের মাধ্যমে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026