টেক বার্তা

এবার হোয়াটসঅ্যাপেই পরিষেবা দেবে SBI, এই নম্বরে ‘Hi’ মেসেজ করলেই পাবেন একাধিক সুবিধা

এবার হোয়াটসঅ্যাপ খুললেই পরিষেবা পাওয়া যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। চলতি মাসের শুরু থেকেই চলছিল জল্পনা। অবশেষে গত মঙ্গলবার দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি একটি টুইট করে জানিয়েছে যে এবার ব্যাংকিং পরিষেবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেওয়া শুরু করবে এসবিআই। গ্রাহকরা এখান থেকে যখন খুশি ব্যালেন্স এনকোয়ারি করতে বা মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন। ফলে এই ধরনের ছোটখাটো কাজের জন্য ব্যাঙ্কে যেতে হবে না সবসময়। কিন্তু কি করে ব্যবহার করবেন এই হোয়াটসঅ্যাপে এসবিআই ব্যাঙ্কিং পরিষেবা?

টুইট অনুযায়ী, এসবিআই গ্রাহকদের নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে ৯০২২৬৯০২২৬ নম্বরে একটি Hi লিখে মেসেজ পাঠাতে হবে। তারপর নির্দিষ্ট কিছু নির্দেশ অনুসরণ করলেই সমস্ত পরিষেবা উপভোগ করা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি গ্রাহকদের রেজিস্টার্ড মেইল আইডিতে একটি ইমেইল পাঠিয়ে এসবিআই নিজের নতুন কন্টাক্ট নাম্বার আপডেট করার পরামর্শ দিয়েছে। এছাড়া এখন থেকে ১৮০০১২৩৪ বা ১৮০০২১০০ নম্বরে কল করে বাড়ি বসে আপনি বেশ কিছু চমকপ্রদক পরিষেবা পাবেন। সেগুলি হল একাউন্ট ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট এবং শেষ পাঁচ ট্রানজাকশন চেক। এছাড়াও এই নম্বরে কল করে এটিএম কার্ড ব্লক, রি ইস্যু, পিন জেনারেশন, ডিসপ্যাচ স্ট্যাটাস চেক ইত্যাদি করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে ব্যাংকিং পরিষেবা আনার পাশাপাশি গ্রাহকদের সুবিধার্থে ঘরে বসেই বিশাল অংকের লোন দেওয়ার সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রাহকরা রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট নামক একটি সুবিধা পাবে যার মাধ্যমে বাড়ি বসেই সহজেই গ্রাহকরা ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার অনুমতি পেয়ে যাবেন। যোগ্য বেতনভোগী গ্রাহকরা Yono অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট লোন সুবিধা পেতে পারবেন। এই পরিষেবার মূল উদ্দেশ্য গ্রাহকদের কোনো ঝক্কি ছাড়াই ডিজিটালভাবে ঋণ পেতে সহায়তা করা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026