কেরিয়ার

Job Vacancy: ইন্টারভিউয়ের মাধ্যমে SBI-তে হবে ব্যাপক নিয়োগ, পোস্টিং পাওয়া যাবে কলকাতায়

বেশ কয়েকজন কর্মী নিয়োগ করা হবে ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। স্পেশালিস্ট অফিসার পদে চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি এই ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের জন্য আপনাকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কিত বিস্তারিত তথ্য।

আপনাদের জানিয়ে রাখি, ফ্যাকাল্টি (এক্সিকিউটিভ এডুকেশনের) পদে ২ জনকে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২৮ থেকে ৫৫ বছরের মধ্যে। বার্ষিক ২৫ থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত বেতন মিলবে এই কাজের জন্য। যারা এই পদে নিযুক্ত হবেন, তাদের নিয়োগ হবে সরাসরি কলকাতায়। কলকাতার স্টেট ব্যাংক ইনস্টিটিউট অফ লিডারশিপে এই নিয়োগ হবে। এই পদে চুক্তির ভিত্তিতে প্রার্থীদের ৩ বছরের জন্য নিয়োগ করা হবে। তবে, কাজের ভিত্তিতে আরো ১ বছর বাড়ানো যেতে পারে সময়সীমা।

আবেদনের জন্য চাকরি প্রার্থীর অবশ্যই স্নাতকোত্তর পর্যায়ে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাদের MBA ডিগ্রির সঙ্গে এগজিকিউটিভ এডুকেশন নিয়ে পড়াশোনা করা আছে এবং এই বিষয়ে PhD রয়েছে, তাদেরকে এই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও এই ধরনের কোর্স নিয়ে ন্যূনতম ৩ বছরের পড়ানোর অভিজ্ঞতা থাকাটাও দরকার। অর্থাৎ এই পদের জন্য একজন অভিজ্ঞ শিক্ষক হতে হবে এবং তার সাথেই হতে হবে একজন দক্ষ শিক্ষক।

নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। প্রার্থীদের এসবিআই-এর ওয়েবসাইট https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers- লিঙ্কে গিয়ে এই পদে আবেদন জানাতে হবে। জেনারেল/ OBC অথবা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য আবেদনমূল্য ৭৫০ টাকা। তবে বাকিদের আর আবেদন করার জন্য টাকা দিতে হবেনা। এই আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ

BharatBarta Desk

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026