রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক, ছুটি অন্যদিন, নোটিশ জারি SBI-এর

আজকাল প্রত্যেকের জন্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে উঠেছে খুবই প্রয়োজনীয় একটি জিনিস। তাই ব্যাংকিং জাতীয় যেকোনো কাজ করতে ব্যাঙ্ক খোলা থাকা খুব দরকার। প্রত্যেক মাসে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে এবার রবিবারে খোলা থাকবে ব্যাঙ্ক। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়। এমনই কথা ঘোষনা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

SBI এর গোবন্ডি শাখা গত বছরের ১ ডিসেম্বর থেকে নতুন সাপ্তাহিক ছুটির দিন চালু করবে। ব্যাংক এখন রবিবার খোলা থাকবে এবং শুক্রবার বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল উত্তর-পূর্ব উপনগর গোবন্ডি এবং তার আশেপাশের স্থানীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে সুবিধা প্রদান করা। এই সপ্তাহে শাখা প্রাঙ্গনে একটি নোটিশ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তে স্থানীয় মানুষ খুশি। এসবিআই-এর উচ্চ পদস্থ কর্মকর্তারা এই সিদ্ধান্ত নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

নোটিশ অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে এসবিআই গোবন্ডি শাখা প্রতি শুক্রবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকের খোলার সময় সাধারণ থাকবে। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৪ টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, শহর ও দেশের অন্য কিছু অংশে কিছু অন্যান্য ব্যাংকের শাখা ও রবিবার আধা দিনের জন্য কাজ করে। এতে যারা সপ্তাহে ব্যাংকে আসতে পারেন না তাদের সুবিধা হয়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026