দেশব্যাপী ধর্মঘটের ডাক SBI কর্মীদের, টানা ৫ দিন ব্যাহত হতে পারে ব্যাঙ্ক পরিষেবা!

দেশজুড়ে বড়সড় প্রভাব ফেলতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র কর্মীদের ডাকা ধর্মঘট। অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক স্টাফ ফেডারেশন (AISBSF) ১৬ দফা দাবিকে সামনে রেখে আন্দোলনের পথে নেমেছে। ইতিমধ্যেই কলকাতায় ব্যাঙ্কের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয়ের বাইরে অবস্থান-বিক্ষোভ হয়েছে। কর্মী ঘাটতি, সাব-স্টাফ ও সশস্ত্র রক্ষী নিয়োগ, এবং বীমা পণ্যের ভুল বিক্রয় বন্ধের মতো একাধিক দাবি তুলে ধরেছে সংগঠনটি।

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ও ২৬ মে দেশব্যাপী ধর্মঘট পালন করা হবে। ইউনিয়নের অভিযোগ, বহুদিন ধরেই কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলেও কার্যকর সমাধান হয়নি। চুক্তি ও নিষ্পত্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে। কলকাতা সার্কেল ইউনিটের নেতারাও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির বার্তা দিয়েছেন। এই ধর্মঘটের প্রভাব শুধু দু’দিনেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। কারণ ২৩ মে চতুর্থ শনিবার, ২৪ মে রবিবার, এরপর ২৫ ও ২৬ মে ধর্মঘট এবং ২৭ মে বকরিদের ছুটি—সব মিলিয়ে টানা ৫ দিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে টাকা তোলা, জমা, চেক ক্লিয়ারেন্স বা অন্যান্য জরুরি কাজের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের সমস্যায় পড়তে হতে পারে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক এল. চন্দ্রশেখর জানিয়েছেন, বহুবার আলোচনার পরেও সমস্যার সমাধান না হওয়ায় এই ধর্মঘটের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন কর্মীরা। যদিও গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই এই আন্দোলন প্রয়োজনীয়। তবে ডিজিটাল ব্যাঙ্কিং, এটিএম এবং অনলাইন পরিষেবাগুলি স্বাভাবিক থাকবে কি না, সে বিষয়ে এখনও ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে বিস্তারিত ঘোষণা আসেনি। তাই গ্রাহকদের আগেভাগেই প্রয়োজনীয় ব্যাঙ্কিং কাজ সেরে নেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026