এসবিআই এর সুবিধা গ্রাহকদের মন জয় করেছে, আপনারও এই সুবিধা গ্রহণ করা উচিত

আজকালকার দিনে অনলাইন লেনদেন করতে সবাই বেশ পছন্দ করেন এবং সেই কারণে বেশিরভাগ মানুষ আজকাল নিজেদের পকেটে এটিএম কার্ড রাখেন। কিন্তু অনেক সময় মানুষের কাছে নগদ টাকার প্রয়োজন হয় কিন্তু এটিএম কার্ড না থাকার কারণে আমরা নগদ টাকা তুলতে পারি না। এই সমস্যার সমাধান খুঁজতে এবারে আরবিআই সমস্ত ব্যাংকে ইউপিআই এর মাধ্যমে এটিএম মেশিনের কার্ড বিহীন নগদ তোলার ব্যবস্থা চালু করার সুবিধা দিতে বলেছে। এই সিস্টেমের অধীনে গ্রাহকদের আর এটিএম থেকে নগদ তোলার সময় ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে না। খুব সহজেই এটিএম কার্ড ব্যবহার না করে আপনি ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলতে পারবেন।

আপনি খুবই সহজে আপনার কাছের এটিএম থেকে ইউপিআই ব্যবহার করে টাকা তুলতে পারেন। এই মুহূর্তে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক্সিস ব্যাঙ্ক সহ অন্যান্য সরকারি এবং বেসরকারি ব্যাংক নগদ টাকা তোলার সুযোগ দিচ্ছে নিজেদের এটিএমে। তবে এর জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাদের সকলকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে কার্ড ব্যবহার না করেই টাকা তুলতে পারবেন।

প্রথমত এর জন্য আপনার কাছে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একাউন্ট থাকতে হবে এবং আপনার কাছে sbi YONO অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। সেখানে আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে লগইন করতে হবে এবং সেখান থেকে YONO CASH বিকল্পটি নির্বাচন করতে হবে।

এরপর নিউ রিকোয়েস্ট বিভাগের অধীনে আপনাকে এটিএম ক্লিক করতে হবে। এরপর আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা আপনাকে লিখতে হবে এবং আপনাকে পিন তৈরি করতে হবে এবং তারপর পরবর্তী শর্ত মেনে নিতে হবে।

এবারে ক্লিক করলেই আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি রেফারেন্স নম্বর আপনি পাবেন। এবার আপনি নিজের নিকটস্থ এসবিআই এটিএম এ যান। সেখানে গিয়ে YONO CASH বাটনে চাপুন, যে পরিমাণ টাকা আপনি তুলতে চান লিখুন। তারপর ক্যাশ পিন পূরণ করুন এবং তারপর টাকা তুলুন সহজেই।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026