তপশিলি জাতি উপজাতি এবং আদিবাসী বা ওবিসি গোষ্ঠীর যদি আপনি হয়ে থাকেন, কিন্তু তবুও যদি আপনার কাছে কোন সমস্যা পত্র না থাকে তাহলে আপনার আর বাড়তি ভাবনার কোনো কারণ নেই। কয়েকটা ধাপে এগোলেই আপনারা নির্দিষ্ট সংশাপত্র পেয়ে যাবেন। রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর এই সার্টিফিকেট দিয়ে থাকে। যদি আপনি তপশিলি জাতি উপজাতি আদিবাসী এবং ওবিসি সম্প্রদায় ভুক্ত হন তাহলে ১এ ফরম পূরণ করে আপনাকে জমা দিতে হয়।
আপনাকে এই ফর্ম তুলতে হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে কারণ আবেদনের ফরমের পিছনে ক্যাম্পের রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। তার পাশাপাশি আপনাকে কিছু বিশেষ নথি জমা দিতে হবে। যদি আপনি পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভূমি পত্র হিসেবে প্রমাণ দিতে ভোটার কার্ড, আধার কার্ড বা খাদ্য সাথী কার্ড আপনার কাছে থাকতে হবে। বাবার বংশের দিকের জাতিগত সার্টিফিকেট আপনার কাছে থাকতে হবে। জাতিবা সম্প্রদায়ভুক্ত প্রমাণের জন্য অন্য কোন সার্টিফিকেট বা পারিবারিক বিবরণ থাকলেও চলবে।
তবে যারা ওবিসি সম্প্রদায় ভুক্ত হওয়ার জন্য আবেদন করছেন, তাদের এই ক্রিমি লেয়ারের অন্তর্ভুক্ত নন সেই সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। আবেদনকারীর পরিচয় পত্র দেওয়া বাধ্যতামূলক। ভোটার কার্ড বা আধার কার্ড আপনাকে জমা করতে হবে। তার সাথে সাথেই আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। মোবাইল নম্বর উল্লেখ করে জমা দিতে হবে আপনাকে। নথি না থাকলেও স্থানীয় তদন্তের ভিত্তিতে আপনি সার্টিফিকেট পাবেন। তবে সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…