করোনাভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে পরবর্তী বছরে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে তা নিয়ে দ্বন্দ্বে ছিল অনেকেই। গতকালই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিল নির্বাচনের আগে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কোন সম্ভাবনা নেই। পরীক্ষা পিছাবে। তারপর ২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই ঘোষণা করা হল ২০২১ উচ্চমাধ্যমিকের পরীক্ষা নির্ঘণ্ট। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে পরীক্ষা নির্ঘণ্ট প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
এবারের উচ্চ মাধ্যমিক সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১৫ জুন থেকে। সেই পরীক্ষা চলবে ৩০ জুন অব্দি। সংসদের তরফ থেকে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা করোনা বিধি মেনে অফলাইনে পরীক্ষা কেন্দ্রে গিয়ে খাতায়-কলমে হবে। প্রতিদিন একটি করে পরীক্ষা থাকবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় ৩ ঘন্টা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই সেরে ফেলা হবে সমস্ত প্র্যাক্টিকাল পরীক্ষা। জানা গিয়েছে আগামী বছরের ১০ মার্চ থেকে শুরু হবে প্রাকটিক্যাল পরীক্ষা। সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে ৩০ মার্চ অব্দি। তারপর প্রত্যেকটি স্কুলকে ২০ এপ্রিলের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলাফল বোর্ডে জমা করতে হবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত সূচি:
উচ্চমাধ্যমিকের সঙ্গেই ১৫ জুন থেকে শুরু হচ্ছে একাদশের বার্ষিক পরীক্ষা। একাদশীর পরীক্ষা চলবে ৩ জুলাই অব্দি। এছাড়া এর আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিল করোনা পরিস্থিতি ও বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১ জুন থেকে। মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। যদিও এখনও অব্দি মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের সূচি প্রকাশ করেনি।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…