প্রবীণ নাগরিকরা মাঝেমধ্যেই তাদের সঞ্চয় এমন জায়গাতে বিনিয়োগ করতে পছন্দ করেন যেখানে তারা ভালো রিটার্ন পেতে পারেন এবং তাদের অর্থ নিরাপদ থাকে। এই কারণে বেশিরভাগ প্রবীণরা এখন ফিক্স ডিপোজিট করতে বেশি পছন্দ করেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এরকমই একটি দারুণ প্রকল্প যেখানে প্রবীণ নাগরিকদের জন্য বেশ আকর্ষণীয় কিছু পরিকল্পনা নিয়ে আসা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। এই সরকারি প্রকল্পটি সেই সমস্ত লোকেদের জন্যই যাদের বয়স ৬০ বছরের বেশি। এর বাইরে যারা চাকরি থেকে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়েছেন তারাও এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। ফিক্স ডিপোজিট সেভিংস অ্যাকাউন্টের থেকে এর সুদের হার অনেকটা বেশি হয়। বর্তমানে SCSS প্রকল্পের সুদের হার ৮.২ শতাংশ। আসুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের সাথে সম্পর্কিত কিছু বিষয়।
এই অ্যাকাউন্টে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। তবে আপনাকে বিনিয়োগ করতে হবে ১০০০ টাকার গুণিতকে। এই প্রকল্পে আপনি আপনার বিনিয়োগের উপর প্রতি তিন মাস অন্তর সুদ পেয়ে যাবেন। এই অ্যাকাউন্ট পরিপক্ক হতে পাঁচ বছর সময় লাগবে এবং আমানতকারী ইচ্ছা করলে আরো তিন বছর পর্যন্ত এই অ্যাকাউন্ট কন্টিনিউ করতে পারেন। তবে এক্সটেনশন বিকল্প আপনি শুধু একবারের জন্যই পাবেন।
আপনি যদি এই প্রকল্পে পাঁচ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৮.২ শতাংশ সুদে আপনি ২,০৫,০০০ টাকা পাবেন। ম্যাচিউরিটির ওপর আপনি সব মিলিয়ে ৭,০৫,০০০ টাকা পেয়ে যাবেন। ১০ লক্ষ টাকা জমা করলে আপনি ম্যাচিউরিটির সময় ১৪,১০,০০০ টাকা পেয়ে যাবেন। ১৫ লক্ষ টাকা জমা করলে আপনি ম্যাচুরিটির সময় পেয়ে যাবেন ২১,১৫,০০০ টাকা। আর ২০ লক্ষ টাকা জমা করলে আপনি ম্যাচিউরিটির সময় পেয়ে যাবেন ২৮,২০,০০০ টাকা।
Lamorne Morris, best known as Winston “Winnie” Bishop on New Girl, surprised fans and his…
Corey Harrison, known from Pawn Stars, was recently involved in a serious motorcycle accident in…
Harry Styles has released his fourth studio album, Kiss All The Time, Disco Occasionally, and…
At the end of Hijack Season 2, viewers are left wondering whether Sam (Idris Elba)…
When Scrubs returned to the 2026 TV schedule after more than a decade off the…
Racing Bulls driver Liam Lawson’s long-term partner, Hannah St John, turned heads at the 2026…