রাজ্য

School Reopening: পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর জন্যও খুলতে পারে স্কুলের দরজা, জেলাশাসকের কাছে চিঠি পাঠাচ্ছে স্কুল শিক্ষা দফতর

২০২০ সালের মার্চে করোনার জন্য বন্ধ হয়েছিল স্কুলের গেট। ২০ মাস অতিবাহিত হওয়ার পর অবশেষে নভেম্বরের ১৬ থেকে খুলছে রাজ্যের স্কুল। এখনও করোনাভাইরাসের চোখ রাঙানি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি রাজ্যে। তবে ভ্যাকসিন আসাতে অনেকটাই কম সংক্রমণ মাত্রা। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো,আবার ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠানের পুরনো প্রতিচ্ছবি! সশরীরে স্কুলে যেতে পারছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীরা। পড়ুয়া জীবনে অনলাইনের পরিবর্তে ফিরেছে ব ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড।

ইতিমধ্যে আবার স্কুলে যেতে পেরে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বেশ খুশি। এরই মধ্যে এবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের অফলাইনে পঠনপাঠন শুরু হওয়ার ইঙ্গিত মিলল। কয়েক সপ্তাহের মধ্যেই আবারো শুরু হতে চলেছে প্রথম থেকে অষ্টম শ্রেণির মিড ডে মিলে রান্না করা খাবার পরিবেশন। আসন্ন ডিসেম্বরের মধ্যেই মিড ডে মিলের চেকলিস্ট ব্লক মারফত স্কুল শিক্ষা দফতরে এসে পৌঁছবে খাবার। সরকারি স্কুলের এই পদক্ষেপ মিড ডে মিলে রান্না করা খাবারের পরিবেশনের এই খবর থেকে ইঙ্গির মিলছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ফের স্কুল খোলা হবে।

স্কুল শিক্ষা দফতরের তরফে মিড-ডে মিলের এও বিষয়টি দেখার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাঁর তরফ থেকে একটি চিঠি ইতিমধ্যেই বিভিন্ন জেলাশাসকের কাছে। এই চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলার অন্তর্গত যে সরকারি স্কুলগুলি রয়েছে, সেখানে মিড-ডে মিল রান্না করার সরঞ্জাম ঠিকমতো রয়েছে কি না তার তথ্য জমা দিতে। আর কোন স্কুলে মিড ডে মিল স্কিমের কী পরিস্থিতি, তার পূর্ণাঙ্গ তথ্য প্রত্যেকটি বিদ্যালয় থেকে নেওয়া হবে বিকাশ ভবনের তরফ থেকে।

আরো বলা হয়েছে, এই চিঠির উত্তএ ডিসেম্বরের মধ্যেই তথ্য জমা করতে হবে। সম্ভাব্য ২৮ ডিসেম্বরের আগে মিড ডে মিলের সব দিকের কাজ সম্পন্ন করতে পারবে বিকাশ ভবন। অর্থাৎ স্কুল অন্যান শ্রেণীর জন্য খুললে তাদের রান্না করা মিড ডে মিল প্রথম দিন থেকেই দিতে চাইছে বিকাশ ভবন। আর এর থেকে আশঙ্কা করা হচ্ছে নতুন বছরব জানুয়ারি মাসের প্রথম দিকেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খোলা হবে৷ যদিও সকলের জন্য স্কুল খোলা পুরোপুর নির্ভর করবে করোনা পরিস্থিতি কী রকম থাকে তার উপর।

ইতিমধ্যেই ওমিক্রনের দাপট লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দেশে। এর মাঝেই বেঙ্গালুরুতেও একটা আশঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছে। এসবের মধ্যে আগামী কয়েকদিন রাজ্যে কী রকম পরিস্থিতি থাকে তার উপর নির্ভর করেই পরবর্তী সমস্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেবে বিকাশ ভবন। তবে লকডাউন শুরু হওয়ার পর থেকে সমস্ত পড়ুয়াদের ড্রাই রেশন দেওয়া হচ্ছে।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026