নিউজ

শিক্ষক নিয়োগের ঘোষণা! ১৩৭টি স্কুলের জন্য শিক্ষক নিয়োগ হবে ৮ হাজার

করোনার আবহে বহু মানুষ ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন। কিন্তু এরপরেও বহু ক্ষেত্রে অনেক চাকরির কথা ঘোষণা করা হয়েছে। আর্মি ওয়েলফেয়ার এডুকেশান সোসাইটি পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৩৭টি স্কুলের জন্য ৮ হাজার শিক্ষক নিয়োগ হবে।

যে সকল পদে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং প্রাইমারি ট্রেন্ড টিচার। অনলাইনে রেজিষ্ট্রেশনের সময় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত, রেজিষ্ট্রেশন করার শেষ দিন ২০ অক্টোবর। বিষদে জানতে awesindia.com ওয়েবসাইটে লগ ইন করুন।

শিক্ষাগত যোগ্যতা লাগবে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক এবং বি.এড। পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের জন্য শিক্ষাগত যোগ্যতা হল স্নাতকোত্তরে ৫০ শতাংশ নম্বর এবং বি.এড। প্রাইমারি ট্রেন্ড টিচারদের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক, বি.এড / ২ বছরের ডিপ্লোমা / ৪ বছরের কোর্স।

পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৪ নভেম্বর। অনলাইনে পরীক্ষা গ্রহন করা হবে ২০ ও ২১ নভেম্বর। ফল প্রকাশ হতে পারে ২ ডিসেম্বর। প্রার্থী যদি TGT ও PRT শিক্ষকের ক্ষেত্রে টেট না পাশ করে থাকেন সেক্ষেত্রে তাকে অন্য যোগ্যতা দেখে নেওয়া হতে পারে।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026