ভাইরাল & ভিডিও

হিন্দি গানে ক্লাসরুমেই দুর্দান্ত নাচ এক শিক্ষিকার, ‘এমন প্রতিভা কোথা থেকে এলো’ – প্রশ্ন নেটজনতার (VIDEO)

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮ থেকে ৮০ প্রায় সকলেই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অল্পসময়ে বহুমানুষের মাঝে পরিচিতি পেতে চান। নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান অনেকের মাঝে। উল্লেখ্য আজকের যুগে সোশ্যাল মিডিয়া বেশিরভাগের কাছে উপার্জনের অন্যতম একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। এই মুহূর্তে এক স্কুল শিক্ষিকার দুর্দান্ত নাচের ভাইরাল ভিডিও দেখেই মিশ্র প্রতিক্রিয়া এসেছে নেটনাগরিকদের কাছ থেকে। আপাতত, সেই ঝলকই এই মুহূর্তে চর্চায় একাংশের মাঝে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ফারানা আরশাদ খানের ইনস্টা অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। তার ইনস্টার পাতায় চোখ রাখলেই বোঝা যাবে তিনি এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল। পাশাপাশি নৃত্য পরিবেশনাতেও বেজায় দক্ষ। এই মুহূর্তে তার সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নতুন বছর শুরুর আনন্দে মেতে থাকতে দেখা গিয়েছে তাকে। তিনি একজন স্কুল শিক্ষিকা। সেকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে স্পষ্ট হবে। এই শিক্ষিকাকে স্কুলের ক্লাসরুমের মধ্যেই সাম্প্রতিক ভাইরাল হওয়া নাচের ভিডিওটি বানাতে দেখা গিয়েছে।

এদিন গোলাপি শাড়িতে ক্লাসরুমে সকলের সামনেই ‘বেবি মেরে বার্থডে পে’এর তালেই দক্ষ নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল এই শিক্ষিকাকে। আর সেই ঝলক সম্প্রতি ভাইরাল হওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটদুনিয়ায়। একাংশ এই শিক্ষিকাকে তার নাচের প্রতিভার জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আবার একাংশের মত, স্কুলের ক্লাসরুমের মধ্যে কখনোই এই শিক্ষিকার এমন কাণ্ড ঘটানো উচিৎ হয়নি। তবে বেশিরভাগই ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। সেই ঝলক অবশ্য ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026