নিউজ

Schools closed for 6 days: পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি সোমবার থেকে, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অত্যধিক গরমের কারণে নির্দিষ্ট সময়ের আগে গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। নির্দেশিকা অনুযায়ী ২ মে থেকে গ্রীষ্মের ছুটি পড়ার কথা ছিল। তবে অনেক মহলে প্রশ্ন ওঠে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ চলছে এখন থেকেই। এই আবহে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে এসে লাভ কিছু আছে কি? এই পরিস্থিতিতে এবার সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী চারদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৬ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশিকা জারি করবে সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতায় শেষবার বৃষ্টি হয়েছিল কত ১ এপ্রিল এবং দক্ষিণবঙ্গের বাকি অংশ শেষবারের মতো বৃষ্টি দেখেছিল ২ এপ্রিল। এরপর থেকে বিগত দুই সপ্তাহ ধরে তীব্র দাবদাহে পুড়েছে বাংলা। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের দক্ষিণ প্রান্তে। উত্তরবঙ্গের তাপপ্রবাহের পরিচিতি তৈরি না হলেও সেখানে গরম যথেষ্ট। স্বাভাবিকের উপরে তাপমাত্রা রয়েছে সেখানেও। বৃষ্টি বলতে গেলে কোথাও হচ্ছে না। এই আবহাওয়া এবার গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে গোটা রাজ্যে। সাধারণত ২৪ মে থেকে রাজ্যের স্কুল গুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হলেও, এইবারে এই ছুটি পড়বে প্রায় তিন সপ্তাহ আগে অর্থাৎ ২ মে থেকে।

অন্যদিকে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে আসার জন্য রাজ্যের বেসরকারি স্কুলগুলিকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এই আবহাওয়া গরমের ছুটি এগিয়ে আসতে বিজ্ঞপ্তি জারি করে আইসিএসই বোর্ড। তবে এই বোর্ডের স্কুলগুলিতে কবে থেকে গরমের ছুটি পড়বে তা এখনো পর্যন্ত জানা যায়নি। অপরদিকে সরকারি স্কুলের ছুটি কবে পর্যন্ত চলবে তা এখনো পর্যন্ত জানানো হয়নি সরকারের তরফ থেকে। প্রাথমিকভাবে স্কুলের যে ছুটির তালিকা প্রকাশ করা হয় তাতে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত গরমের ছুটি থাকার কথা। এরই মধ্যে আগামী সপ্তাহে স্কুল ছুটির ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। তারপরে যদি গরমের পরিমাণ এরকমই থাকে তাহলে হয়তো, এই ছুটি আরো এগিয়ে নিয়ে যেতে পারে সরকার। তবে পরবর্তী সিদ্ধান্ত এই সপ্তাহের পরেই জানাবে রাজ্য সরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026