নিউজ

জুলাই মাসেও স্কুল খুলতে নাও পারে, তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে: মুখ্যমন্ত্রী

করোনার জেরে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল। জানা গিয়েছিল, আগামী ৩০শে জুন পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সেই কথা মতো অনুমান করা হয়েছিল তাহলে জুলাইতে স্কুল খুললে নিয়মবিধি কি হবে। কি স্বাস্থ্যবিধি মেনে চলবে স্কুলগুলি। এরপর পড়ুয়াদের অভিভাবকেরা চিন্তায় পড়ে যান। করোনা আবহের মধ্যে সন্তানদের স্কুলে পাঠাতে যথেষ্ট উদ্বেগে ছিলেন তাঁরা। তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী জুলাই মাসেও খুলবে না স্কুল, তবে নির্ধারিত পরীক্ষা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই স্বস্তি ফিরেছে অভিভাবকদের। তবে কবে খুলবে স্কুল? এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, “গত ১৬ই মার্চ থেকে করোনার জেরে বন্ধ রয়েছে স্কুল। আগামী আগস্ট মাসের পর পুনরায় খোলা হতে পারে স্কুল। সম্ভবত ১৫ই আগস্টের পর খুলতে পারে”। স্কুল খোলার অপেক্ষায় ৩৩ কোটি পড়ুয়া। তবে আগে জানান হয়েছিল, স্কুলগুলিতে ৩০ শতাংশ পড়ুয়া নিয়ে চলবে পঠনপাঠন। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা নিজেদের বাড়িতেই থাকবে বলে জানান হয়েছিল। তবে সেই সম্ভাবনা নেই।

এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি স্কুলগুলির প্রতি আবেদন জানিয়েছেন, এইসময় যেনো তাঁরা বিদ্যালয়ে ফি না বাড়ায়। কারন দীর্ঘ লক ডাউনের পরে সবাই অর্থকষ্টে ভুগছে। তাই এইসময় ফি না বাড়াতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়েছেন, “৩০শে জুন পর্যন্ত স্কুল ছুটির ঘোষণা হলেও আগামী জুলাইতেও হয়তো খুলবে না। আগস্ট মাস চলে আসবে। তবে স্কুল না খুললেও পরীক্ষা হবে”। পোখরিয়াল জানিয়েছেন, “যেসব পরীক্ষা হয়ে গিয়েছে তার ফলাফল ঘোষণা করে দেওয়া হবে”। CBSC বোর্ডের পরীক্ষা নেওয়া হবে আগামী ১লা জুলাই থেকে ১৫ই জুলাইয়ের মধ্যে। ISC পরীক্ষা নেওয়া হবে ১লা জুলাই থেকে ১২ই জুলাই পর্যন্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026