অরূপ মাহাত: ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) পৃথিবীর নিকটে আসা যাওয়া করা গ্রহাণু এবং ধূমকেতুগুলির উপর প্রতিনিয়ত নজর রেখে চলেছে। মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে যে, ৪ টি গ্রহাণু আমাদের গ্রহের ৪.৬ মিলিয়ন মাইলের মধ্যে উড়ে যাবে। গ্রহাণুগুলির মধ্যে সবচেয়ে বড়টির আকার আনুমানিক ৪০০ ফুট হবে এবং তুলনামূলকভাবে ছোট আকারের গ্রহাণুটি ৪৯ ফুটের হবে। এই গ্রহাণুগুলি ২২ শে জুলাই খুব কাছাকাছি এসে পৌঁছাবে। আকারে বিশাল হলেও গ্রহাণুগুলি থেকে তেমন ভয়ের আশঙ্কা নেই বলেই জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।
অন্য আরও গ্রহাণুগুলির আকার ২০০ ফুট, ৪৮০ ফুট ও ১৫০ ফুটের হবে। গ্রহাণুগুলি যথাক্রমে ২৩, ২৪ ও ২৫ জুলাই পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে। তবে, এদের কারো থেকেই পৃথিবীর তেমন ক্ষতির কোন সম্ভবনা নেই, এগুলো কেবল দ্রুত গতিতে পৃথিবীকে অতিক্রম করে যাবে।
এই চারটি গ্রহাণু ছাড়াও, সাও পাওলো স্টেট ইউনিভার্সিটি অফ জিওসেসিয়েন্স অ্যান্ড এক্সট্যাক্ট সায়েন্সেসের বিজ্ঞানীরা বৃহস্পতি এবং নেপচুনের কক্ষপথে ১৯ টি মহাকাশীয় শিলার আবিষ্কার করেছেন। এরা অবশ্য সৌরজগতের বাইরে ঘোরে। এই মহাকাশ শিলাগুলি সেন্টার হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। আমাদের সৌরজগতের আশেপাশের অস্বাভাবিক কক্ষপথের কারণে এদের চিহ্নিত করা হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…