কোন দেশ কবে করোনা মুক্ত হবে, গবেষণা করলেন বিজ্ঞানীরা
গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে মারণ ভাইরাস করোনা। কিছুতেই এর রাশ টানা যাচ্ছে না। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষের প্রাণ কেড়েছে। এই ভাইরাসের হাত থেকে মুক্তির পথ খুঁজছে গোটা বিশ্ব। চলছে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা। বিশ্বের তাবড় বিজ্ঞানীরা দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এই ভাইরাসের প্রতিষেধকের জন্য। তবে এবার এই করোনার থেকে কোন দেশ কবে মুক্তি পেতে পারে সেটা হিসাব করে জানিয়ে দিলেন সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি এন্ড ডিজাইনের গবেষকরা।
এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের নিয়ে সমীক্ষা করে একটি গাণিতিক মডেল তৈরী করেছেন। এর দ্বারা কোন দেশ কবে করোনামুক্ত হতে পারে সেটা বলা হয়েছে। এই গবেষকদের গবেষণা অনুযায়ী সিঙ্গাপুর ২৮ জুন সম্পূর্ণ করোনা মুক্ত হতে পারে। আমেরিকা করোনা মুক্ত হতে পারে ২০ সেপ্টেম্বর। আর ব্রিটেন করোনা মুক্ত হবে অগাস্টের শেষের দিকে।
বিশেষজ্ঞরা এটাও বলেছেন সারা বিশ্ব করোনা মুক্ত হতে সময় লাগতে পারে ৪ ডিসেম্বর পর্যন্ত। তবে গবেষকরা এটাও বলেছেন, এই ভবিষ্যৎবাণী তখনই মিলবে। যখন দীর্ঘ সময় ধরে বিশ্বের সব দেশগুলি সমস্ত নিয়মকানুন, সামাজিক দূরত্বতা, চিকিৎসকদের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…