অফবিট

প্রাণীর অস্তিত্ব বাঁচানোর মরিয়া, ৬০ লক্ষ শুক্রাণু চাঁদে পাঠানোর পরিকল্পনা বিজ্ঞানীদের

প্রাণী জগতকে রক্ষা করতে এবারে চাঁদে শুক্রাণু পাঠানোর পরিকল্পনা গ্রহণ করল অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের পরিকল্পনা মতো আর কিছুদিনের মধ্যে চাঁদে ৬০ থেকে ৭০ লক্ষ শুক্রাণুর পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছেন তারা। বাইবেলের কথিত নোয়ার নৌকার গল্পে যেভাবে নোয়া তার পরিবার এবং প্রাণীকূলকে বিশেষভাবে বন্যার থেকে রক্ষা করেছিলেন ঠিক সেই ভাবে গবেষকরা তৈরি করবেন একটি সংগ্রহশালা।

যদি পৃথিবী কোনদিন বিলুপ্ত হয়ে যায় তাহলে, চাঁদে থাকা ঐ সংগ্রহশালায় থেকে যাবে প্রাণের অস্তিত্ব। এমনটাই বিশ্বাস বিজ্ঞানীদের। ওই সংগ্রহশালায় থাকা প্রাণের অস্তিত্ব চাঁদের থেকে প্রাণের উৎস গুলি রক্ষা করতে পারবে। তারা বলছেন, চাঁদে প্রাণের উৎস সংরক্ষণের জন্য সংগ্রহশালা তারা তৈরি করছেন। এছাড়াও মাটির তলায় স্থাপত্য গড়ে তোলা প্রয়োজন।

সম্প্রতি চাঁদের গহবরে এই সংগ্রহশালা তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন গবেষকরা। চন্দ্রপৃষ্ঠে পরিবর্তনশীল আবহাওয়া থেকে প্রাণের উৎসকে রক্ষা করবে এই সংগ্রহশালা। এই সংরক্ষণশালায় ধাপে ধাপে প্রাণের উৎস গুলি সংগ্রহ করে রাখা থাকবে। এগুলির মধ্যে আছে শুক্রাণু এবং ডিম্বাণু। এছাড়াও থাকবে ছত্রাক এবং প্রথম ধাপের সমস্ত প্রাণীর জীবন। অ্যামিবা জাতীয় জিনিসপত্র থাকার সম্ভাবনা রয়েছে। অদূর ভবিষ্যতে যেন প্রাণের উৎসব বিলুপ্ত না হয়ে যায় সেই জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছেন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস গবেষকরা।

তবে সমগ্র পরিকল্পনা বাস্তবায়নের জন্য লাগবে প্রচুর খরচ। ৫০টি প্রাণীর শুক্রাণু পৌঁছতে আনুমানিক ২৫০ রকেট লাগবে বলে বিজ্ঞানীদের ধারণা। সঙ্গেই এই প্রক্রিয়া হতে চলেছে অত্যন্ত সময়সাপেক্ষ। সেক্ষেত্রে খরচের পরিমাণ বিপুল থাকবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

তারা আরও জানিয়ে দিয়েছেন, পৃথিবী আর কিছুদিনের মধ্যেই সমূহ বিপদের মুখে পড়তে পারে। আর সেই বিপদের প্রধান কারণ হবে মানুষের দূষণ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি থেকে গ্রহাণু আছড়ে পড়া, সবকিছুই থাকবে এই তালিকায়। এ ছাড়াও একাধিক কারণে পৃথিবীর প্রাণী বিলুপ্ত হতে চলেছে বলে গবেষকদের ধারণা। যদি কোনভাবে পৃথিবীতে থাকা সমস্ত প্রাণ গণবিলুপ্তির দিকে চলে যায় তা হলেও সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য চাঁদে এই সংগ্রহশালা তৈরি করছেন বিজ্ঞানীরা।

John Fabian

Published by
John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026