নিউজ

বাড়ছে সমুদ্রের জলস্তর, সমুদ্রে তলিয়ে যেতে পারে কলকাতা, মুম্বই সহ একাধিক শহর

করোনার সাথে লড়াইয়ে ব্যস্ত দুনিয়া। আর এই সময়েই বিজ্ঞানীদের একটি রিসার্চ যা ঘুম উড়িয়ে দিয়েছে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্র নেতাদের। সম্প্রতি শীর্ষস্থানীয় একদল আন্তর্জাতিক বিজ্ঞানীরা একটি সমীক্ষা চালান, সেখানে তারা জানাচ্ছেন সমুদ্রের জলস্তর বাড়ছে ভয়ানক ভাবে। প্রত্যাশার থেকে অনেক দ্রুত বাড়ছে সমুদ্রের জলস্তর। ওই সমীক্ষার রিপোর্টে বিজ্ঞানীরা বলছেন, ২১০০ সালে সমুদ্রের জলস্তর বাড়বে এক মিটার এবং ২৩০০ সালের মধ্যে জলস্তর বাড়বে পাঁচ মিটার।

সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডারহাম বিশ্ববিদ্যালয়, মার্কিন ‘টুফ্টস বিশ্ববিদ্যালয় এবং জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্টের বিজ্ঞানীরা এই সমীক্ষায় সামিল ছিলেন। তারা জানাচ্ছেন, বিগত কয়েক বছর ধরেই বিশ্ব উষ্ণায়নের জন্য সমুদ্রের জলস্তর বাড়ছে। বর্তমানে জলস্তর বাড়ার পরিমাণ আগের থেকে অনেকটাই বেশি হয়েছে। এরকম চলতে থাকলে মানব সভ্যতা হুমকির মুখে পড়বে বলে মত তাদের।

বিশ্ব উষ্ণায়নের ফলে গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকার বরফ হু হু করে গলছে। যার ফলে বাড়ছে সমুদ্রের জলস্তর। রিপোর্টে জানা যাচ্ছে, সমুদ্র তীরবর্তী জনপদ গুলি এর ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হবে। ভারতের কলকাতা, মুম্বইয়ের মতো শহর বা আমেরিকার নিউইয়র্ক বা চীনের সাংহাইয়ের মতো সমুদ্র তীরবর্তী শহর গুলিতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। সমীক্ষায় বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিশ্ব উষ্ণায়ন ২ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ না রাখতে পারলে এই ভয়ঙ্কর দিন আসতে সময় লাগবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026