রাজ্য

Cyclone Yaas: সমুদ্র উত্তাল দিঘাতে, ঢেউয়ের উচ্চতা হতে পারে ৫ মিটার পর্যন্ত

আমফানের মতোই তার বিধ্বংসী রূপ নিয়ে বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। গতকাল ঘূর্ণিঝড়টি দীঘা উপকূল থেকে মাত্র ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আগের তুলনায় গতি বৃদ্ধি পেলেও নির্দিষ্ট অভিমুখে বাংলার দিকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। আগামী ২৬ মে শক্তিশালী ঘূর্ণিঝড় যশ বালেশ্বর ও দীঘার মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে। গতকাল অর্থাৎ ২৪ মে থেকেই বাংলার উপকূলবর্তী জেলা ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। ২৫ মে অর্থাৎ আজ কলকাতায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের সাথে সাথে সকাল থেকেই ৫০-৬০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় বইতে পারে। আগামীকাল এই ঝড়ের গতিবেগ ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘন্টা হবে।

আজ সকাল ৫ টার মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী দীঘা থেকে ৩৭০ কিলোমিটার দূরে রয়েছে যশ। তবে এর মধ্যেই দীঘায় প্রভাব দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড়। সকাল থেকেই উত্তাল গোটা সমুদ্র। এই ঘূর্ণিঝড় বালেশ্বরে ল্যান্ডফল করলে সমুদ্র আরো উত্তাল হয়ে উঠবে। সমুদ্রের ঢেউ এর উচ্চতা থাকবে ২-৪ মিটার পর্যন্ত। কোথাও কোথাও এই উচ্চতা ৫ মিটার অবধি হতে পারে। ঘূর্ণিঝড়ের পাশাপাশি রয়েছে পূর্ণিমার ভরা কোটাল। এর ফলে সমুদ্র আরো বেশি উত্তাল হবে।

আবহবিদরা জানিয়েছে আগামীকালের ভরা কোটাল দুশ্চিন্তা সৃষ্টি করছে। আসলে বুধবার বিকেল ৩ টা ১৫ নাগাদ ভাটা রয়েছে। ওই সময় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হলে দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু সকাল ৯:১৫ মিনিট ও রাত ৯:৩০ মিনিটে ভরা কোটাল রয়েছে। এর ফলে এই ঘূর্ণিঝড় যদি সকালের দিকে বা একদম রাতের দিকে ল্যান্ডফল করে তাহলে বিপদের আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার দুপুরে বালেশ্বর ও পারাদ্বীপের মাঝে এই ঝড় আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে। ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ১৮৫ কিলোমিটার। পূর্ব মেদিনীপুরে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা। তাই আগামীকাল অর্থাৎ বুধবারের জন্য পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে লাল সর্তকতা জারি করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026